শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

কুমিল্লা দাউদকান্দিতে ৩৫ কেজি গাঁজা উদ্বার। গ্রেপ্তার-১

পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ২৩ সময় দেখুন
৩৩

কুমিল্লার দাউদকান্দি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার পুলিশের চেকপোস্টে তল্লাশি চালিয়ে ৩৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা হাইস মাইক্রোবাসসহ এক যুবককে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

বুধবার (১২ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে এ অভিযান চালিয়ে তাকে আটক করে পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামি মো. ইব্রাহিম (২৪)। তিনি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার শ্যামবকসী এলাকার তাইজুল ইসলামের ছেলে।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি মেঘনা-গোমতী টোল প্লাজার প্রায় ১০০ গজ পশ্চিমে ঢাকামুখী লেনে চেকপোস্ট বসিয়ে একটি টয়োটা হাইস মাইক্রোবাসে তল্লাশি চালানো হয়। এ সময় চালকের আসনের পেছনের সিটের নিচে বিশেষ কায়দায় তৈরি বক্সে রাখা ১৪টি প্যাকেট পাওয়া যায়। প্রতিটি প্যাকেটে আড়াই কেজি করে মোট ৩৫ কেজি গাঁজা ছিল। এ সময় গাঁজা বহনে ব্যবহৃত ঢাকা মেট্রো-চ-১৫-৮১৮১ নম্বরের মাইক্রোবাসটিও জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ইব্রাহিম দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য বহন করে আসছিলেন। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে তিনি জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD