বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লার হোমনা,মেঘনা ও দাউদকান্দির সব নৌযান নিবন্ধনের আওতায় আনা হবে কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের পিকআপে ট্রাক উল্টে পড়ে ডিউটিরত কনস্টেবল পারভেজ নিহত;আহত-১ বাগেরহাটে বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার ‎ দীঘিনালায় ‘জনসেবা ফার্মেসি’র আনুষ্ঠানিক উদ্বোধন মুন্সিগঞ্জের শ্রীনগরে চায়না জালের অবাধ ধ্বংসযজ্ঞ: মাছের পোনা রক্ষায় নেই কোনো প্রশাসনিক তদারকি ​ জামালপুরে বিএনপি নেতার নামে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ সাতক্ষীরায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াতকর্মী রামগড়ে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুর আটক

কুমিল্লার হোমনা,মেঘনা ও দাউদকান্দির সব নৌযান নিবন্ধনের আওতায় আনা হবে

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ১০ সময় দেখুন
১১

দেশে প্রথমবারের মতো নৌযানের সমন্বিত জাতীয় ডেটাবেজ তৈরির উদ্যোগের অংশ হিসেবে কুমিল্লার হোমনা,মেঘনা ও দাউদকান্দি উপজেলার সব ধরনের নৌযান নিবন্ধনের আওতায় আনা হবে। এ লক্ষ্যে ‘নৌযান শুমারি-২০২৬ বাস্তবায়ন বিষয়ে কুমিল্লায় এক অবহিতকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি ছিলেন কুমিল্লার জেলা প্রশাসক মিজ রোজী আক্তার।
সেমিনারে জেলা প্রশাসক বলেন,দেশের নৌখাতকে একটি সুশৃঙ্খল ও তথ্যভিত্তিক ব্যবস্থাপনার আওতায় আনতে নৌযান শুমারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমিল্লার হোমনা, মেঘনা ও দাউদকান্দি উপজেলার নদীনির্ভর এলাকায় চলাচলকারী সব ধরনের নৌযানের সঠিক তথ্য সংগ্রহ করে পর্যায়ক্রমে নিবন্ধনের আওতায় আনা হবে। এর মাধ্যমে নৌযানের একটি নির্ভুল ডেটাবেজ তৈরি হবে,যা নৌ-নিরাপত্তা নিশ্চিতকরণ,দুর্ঘটনা প্রতিরোধ এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে সহায়ক হবে।

তিনি আরও বলেন,এ ধরনের গুরুত্বপূর্ণ সরকারি কার্যক্রম মাঠপর্যায়ে শুরুর আগে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য ও স্থানীয় জনপ্রতিনিধিদের অবহিত করা হলে সমন্বয় আরও জোরদার হবে। এতে স্থানীয় প্রশাসন,জনপ্রতিনিধি ও জনগণের মধ্যে সমন্বিতভাবে শুমারি কার্যক্রম বাস্তবায়ন সহজ হবে এবং কাঙ্ক্ষিত ফল পাওয়া যাবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো.সাইফুল ইসলাম,জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক আতিকুর রহমান চৌধুরী,জেলা পুলিশের পুলিশ পরিদর্শক এজাজুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD