শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ মিডওয়াইফ মানে গ্রামের মা-বোনদের জীবন বাঁচানোর যোদ্ধা কালিগঞ্জে ট্রাকচাপায় চার বছরের শিশুর মৃত্যু কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১ লাখ ৯৪ হাজার বিদেশি সিগারেট ও ১৮ কেজি গাঁজা উদ্বার। আটক-১ ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি ‎পাঁচ দফা দাবিতে বাগেরহাটে ১১ দলের বিক্ষোভ ‎ রসিক এবং রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের যৌথ উদ্যোগে প্রাইমারী হেলথ কেয়ার প্রোগ্রাম বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত সিন্দুকছড়ি জোনের উদ্যোগে গাছের চারা রোপন ও বিতরণ কুমিল্লার লাকসামের সোহান হত্যা মামলায় মিজানুর রহমানের যাবজ্জীবন কারাদণ্ড আমতলীতে স্বপ্নছোঁয়ার উদ্যোগে শিক্ষা উপকরণ বিতরণ ও বৃক্ষরোপণ

কালিগঞ্জে ট্রাকচাপায় চার বছরের শিশুর মৃত্যু

মোঃ হারুন উর রশীদ,কালিগঞ্জ (সাতক্ষীরা)প্রতিনিধি।।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩ সময় দেখুন

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের চৌমুহনী–বাঁশতলা সড়কে ট্রাকচাপায় মুস্তাকিম হোসেন (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার মুকুন্দপুর গ্রামের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাসিন্দা মো. শহিদুল ইসলামের ছেলে মুস্তাকিম হোসেন একটি অটোরিকশায় (ভ্যান) যাত্রা করছিল। পথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হলে মুস্তাকিম গুরুতর আহত হয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় জড়িত ট্রাকটির নিবন্ধন নম্বর খুলনা মেট্রো-ড ১১-০৩০৭। দুর্ঘটনার পর ট্রাকটির চালক কালিগঞ্জ উপজেলার ভাড়া সিমলা ইউনিয়নের আসাদুজ্জামানের ছেলে আল আমিন হোসেনকে ঘটনাস্থল থেকে আটক করে কালিগঞ্জ থানা-পুলিশ।
পুলিশ ট্রাকটিও জব্দ করে থানায় নিয়ে গেছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD