রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান

উখিয়ায় কারেন্ট যুক্ত ফাঁদে বন্য হাতির মৃত্যু

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫
  • ৬১৮ সময় দেখুন
৮৫

গিয়াস উদ্দিন
কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজারের উখিয়ায় আবারও বন্য হাতি মৃত্যুর ঘটনা ঘটেছে। গত সোমবার গভীর রাতে পশ্চিম খয়রাতি রহমানিয়া পাড়া বিলের ভেতর পড়ে থাকা একটি পূর্ণবয়স্ক হাতির মৃতদেহ দেখতে পেয়ে স্থানীয় লোকজন বন বিভাগকে খবর দেন। খবর পেয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান, দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি সহ বন বিভাগের কর্মকর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রাথমিক তদন্ত শুরু করেন।

স্থানীয়দের অভিযোগ, হাতি-মানুষ দ্বন্দ্ব দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। পাহাড়ি অঞ্চল ও লোকালয়ের সীমান্তবর্তী এলাকায় হাতির চলাচল বাড়ায় ফসল নষ্ট ও ঘরবাড়ি ভাঙচুরের ঘটনাও বৃদ্ধি পেয়েছে। ফলে অনেক কৃষক ঝুঁকিপূর্ণ পদ্ধতির আশ্রয় নিচ্ছেন। তবে পরিবেশবিদরা বলছেন, এ ধরনের কারেন্টযুক্ত ফাঁদ শুধু হাতি নয়, পুরো জীববৈচিত্র্যের জন্যই মারাত্মক হুমকি।

এ বিষয়ে দুছড়ি বিট কর্মকর্তা এমদাদুল হক রনি বলেন,
এলাকার লোকজনকে বোঝানোর চেষ্টা করছি। কিন্তু হাতি লোকালয়ে এসে ফসল নষ্ট করায় কিছু কৃষক ফসলি জমির চারপাশে কারেন্ট সংযুক্ত জাল দিয়ে ঘিরে রাখছে। এই জালের সটেই মূলত হাতির মৃত্যু ঘটছে।

স্থানীয়দের আতঙ্ক
স্থানীয় জনসাধান জানান,হাতির উপদ্রুপ বেড়ে যাওয়ায় কৃষকরা তাদের ধান,কলাগাছসহ বিভিন্ন ফসল রক্ষার্থে অনেকেই কারেন্টের সংযোগ দিয়ে চারদিকে জাল পেতে রাখে। এসব জালের সটেই হাতির মৃত্যু ঘটছে। হাতির মৃত্যুকে ঘিরে তাদের মনে ভয় ঢুখে গেছে, বিপদ আপদের গ্রামাবাসী ও যাতায়াত করতে পারে ।হাতির মত হয়ত আমাদের জীবনে আসতে পারে করণ পরিনতি।

বন বিভাগ মৃত হাতির ময়নাতদন্ত, সুরক্ষা ও পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করছে। পাশাপাশি স্থানীয়দের নিরাপদ ও বিকল্প পদ্ধতি গ্রহণের পরামর্শ দেওয়া হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD