রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

ইসলামপুরে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের শুভ উদ্বোধন

আলমাস হোসেন আওয়াল ইসলামপুর( জামালপুর)প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ২৯ সময় দেখুন
৩৮

ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি:জামালপুরের ইসলামপুর উপজেলায় ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

বুধবার (৫ আগস্ট) উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে এবং স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর (এইচইডি)-এর বাস্তবায়নে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির শুভ উদ্বোধন করেন জামালপুর-২ (ইসলামপুর) আসনের মাননীয় সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু।

এ সময় বিভিন্ন সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী এবং সুধীজন উপস্থিত ছিলেন।

সুলতান মাহমুদ বাবু বলেন, নবনির্মিত ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ কেন্দ্রটি চালু হওয়ার ফলে ইসলামপুর উপজেলার মা ও শিশু স্বাস্থ্যসেবার মান আরও উন্নত হবে। বিশেষ করে গর্ভবতী মা, প্রসূতি, নবজাতক ও শিশুদের জন্য সহজলভ্য, নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কেন্দ্রটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ্ মোঃ জুবায়ের, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নবাব, সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান নবী নেওয়াজ খান লোহানী বিপুল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এএএম আবু তাহেরসহ আরো অনেকে।

স্থানীয়দের মতে, এই কেন্দ্রের কার্যক্রম চালু হওয়ায় উপজেলার স্বাস্থ্যসেবায় নতুন মাত্রা যুক্ত হয়েছে এবং মা ও শিশুদের চিকিৎসাসেবা আরও সহজলভ্য হবে।

০৫,০৮,২৬.
০১৭১৬০৯৮৭৮

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD