বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন সহ এইচডিপি কার্যক্রম অনুষ্ঠিত  শিক্ষার্থীদের পরিবহন সংকট সমাধানে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগ, নতুন প্রত্যাশা কক্সবাজারে ই-বেইল বন্ড বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত প্রতিবন্ধীতা বিষয়ে এলাকাবাসীদের সম্পৃক্তকরণে সচেতনতামূলক সভা ইসলামপুরে সিবিও গঠন ও নিবন্ধন প্রক্রিয়া বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত সাতকানিয়া-লোহাগাড়ায় টিভি সাংবাদিকদের ফোরাম গঠন, আহ্বায়ক বাবর,সদস্য সচিব মোক্তার ৩ বিশিষ্ট শিক্ষাবিদকে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের সদস্য মনোনয়ন কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন

ইসলামপুরে সিবিও গঠন ও নিবন্ধন প্রক্রিয়া বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

আলমাস হোসেন আওয়াল, ইসলামপুর (জামালপুর) প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৩৩ সময় দেখুন
৪২

জামালপুরের ইসলামপুরে সিবিও (CBO) গঠন ও নিবন্ধন প্রক্রিয়া বিষয়ক এক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট) ইসলামপুর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের অংশীদারত্বে পরিচালিত জেসমিন প্রকল্পের মাধ্যমে এ ওরিয়েন্টেশনের আয়োজন করা হয়।

ওরিয়েন্টেশনে উপস্থিত ছিলেন ইসলামপুর উপজেলা সমবায় কর্মকর্তা মিলন কান্তি সাহা, জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী বিজন কুমার দেব, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার খলিল উল্লাহ, রবিউল আউয়াল, আব্দুস সামাদসহ আরো অনেকে।

ওরিয়েন্টেশনে সিবিও গঠনের প্রয়োজনীয়তা, নিবন্ধন প্রক্রিয়া, সংশ্লিষ্ট নিয়ম-কানুন, সাংগঠনিক কাঠামো এবং কার্যক্রম পরিচালনার বিভিন্ন দিক নিয়ে অংশগ্রহণকারীদের বিস্তারিত ধারণা দেওয়া হয়। পাশাপাশি সিবিওর মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর অংশগ্রহণ বৃদ্ধি, সংগঠনকে কার্যকর ও টেকসই করা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখার বিষয়েও আলোচনা করা হয়।

ওরিয়েন্টেশনে নোয়ারপাড়া, গোয়ালেরচর ও পার্থশী ইউনিয়নের জেসমিন প্রকল্পের উৎপাদক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আলমাস হোসেন আওয়াল
ইসলামপুর, জামালপুর
১২-০৮-২৬

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD