রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
মেয়েদের আপত্তিকর ছবি তুলে লন্ডনে বয়ফ্রেন্ডের কাছে পাঠাতেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী আবাসিক ভবনে পর্ন ভিডিও তৈরি: স্বামী-স্ত্রীসহ ৫ জন গ্রেপ্তার, ৪ তরুণী উদ্ধার রংপুর-লালমনিরহাট রুটে রেল চলাচল বন্ধ অল্প কিছুদিনের মধ্যেই তিস্তা মহাপরিকল্পনার পাইলট প্রকল্পের কাজ শুরু হবে: পানি সম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লা দাউদকান্দিতে ১০ হাজার ইয়াবা উদ্ধার,নিষিদ্ধ সংগঠনের সদস্যসহ গ্রেপ্তার-৩ শেষ আশ্রয়েও দখলের থাবা, কবরস্থানের জমি নিয়ে উত্তপ্ত ইসলামপুর নরসিংদী শহরে প্রকাশ্যে ছাত্রলীগের মিছিল,গ্রেপ্তার-৩ টুঙ্গিপাড়ায় জলাবদ্ধতায় এক গ্রামের শতাধিক পরিবার পানিবন্দী আমান উল্লাহ আমানের সাথে নিশু ও মহিলা দলের নেত্রীদের সৌজন্য স্বাক্ষাৎ খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লার অংশে যানজট, জনদুর্ভোগ চরমে

আবাসিক ভবনে পর্ন ভিডিও তৈরি: স্বামী-স্ত্রীসহ ৫ জন গ্রেপ্তার, ৪ তরুণী উদ্ধার

নোয়াখালী প্রতিনিধি।।
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৫ সময় দেখুন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার কিসমত করিমপুর এলাকার রাবেয়া হাসপাতালের পাশের একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে পর্নোগ্রাফিক ভিডিও তৈরির অভিযোগে স্বামী-স্ত্রী, তাদের দুই ছেলে এবং আরও একজনসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় বিভিন্ন জেলা থেকে চাকরির প্রলোভনে এনে আটকে রাখা চার তরুণীকে উদ্ধার করা হয়।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে আসামিদের নোয়াখালী চীফ জুডিসিয়াল আদালতে সোসর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন,মো:সালাউদ্দিন বিপ্লব, তার স্ত্রী পারভিন আক্তার,দুই ছেলে ফাহাদ হাসান ও আরাফাত ইয়াসিন ফাহিম এবং আব্দুর রহিম। তাদের বাড়ি কুমিল্লার হোমনা উপজেলায় হলেও দীর্ঘদিন ধরে নোয়াখালীতে ভাড়া বাসায় বসবাস করছিলেন বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়,উদ্ধার হওয়া তরুণীদের একজন গোপনে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সাহায্য চান। সেই তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়। এ সময় ঘটনাস্থল থেকে ভিডিও ধারণের ক্যামেরা,মোবাইল ফোন, একটি চাবুক, ছুরি, কাঁচি এবং নগদ ১ লাখ ৯৮ হাজার টাকা জব্দ করা হয়। উদ্ধার হওয়া এক তরুণী বেগমগঞ্জ মডেল থানায় ছয়জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD