শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

অগ্নিকান্ড ক্ষতিগ্রস্তদের বিজিবি মানবিক সহায়তা

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫
  • ৩৩৭ সময় দেখুন
২৪

অগ্নিকান্ড ক্ষতিগ্রস্তদের বিজিবি মানবিক সহায়তা

উশৈনু মারমা
বিশেষ প্রতিনিধি।
থানচি,বান্দরবান, ২৭ অক্টোবর ২০২৫

বান্দরবানের থানচি উপজেলা অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত ও দুর্ঘটদের পাশে দাড়ালেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।
সোমবার ২৭ অক্টোবর দুপুরের এ সহায়তা বিতরন করেন
বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি বলিপাড়া ৩৮ ব্যাটালিয়ানের অধিনায়ক লে: কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি।
ক্ষতিগ্রস্ত ১৩ জন দোকান মালিকের প্রত্যেককে ১০,০০০ (দশ হাজার) টাকা করে মোট ১ লক্ষ ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন।
অধিনায়ক লে: কর্নেল মোঃ জহিরুল ইসলাম, জি বলেন,
বিজিবি জনগণের পাশে থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে। এই অনুদান প্রদানের মাধ্যমে বিজিবি ও স্থানীয় জনগণের পারস্পরিক সম্প্রীতি ও আস্থা আরও সুদৃঢ় হয়েছে যা সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি আর ও বলেন,
বলিপাড়া জোন তথা ৩৮ বিজিবি সীমান্ত সুরক্ষার পাশাপাশি জনগণের জানমাল রক্ষা ও মানবিক সহায়তায় সর্বদা অঙ্গীকারাবদ্ধ। তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
উল্লেখ্য ২৫ অক্টোবর শনিবার মধ্যরাতে থানচি উপজেলার বলিপাড়া বাজারে সংঘটিত অগ্নি দুর্ঘটনায় সাধারণ মানুষের পাশাপাশি থেকে ৩৮ বিজিবি’র সকল সদস্য আগুন নেভাতে অগ্রণী ভূমিকা পালন করেন। তাছাড়া অগ্নিকান্ডের ১৩ টি দোকানদার সর্বশান্ত হয়েছিল।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD