শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজায় পামুলীতে বস্ত্র বিতরণ করলেন আবুল বাশার প্রধান টুঙ্গিপাড়ায় শারদীয় দুর্গাপূজা শুরু, পরিদর্শনে ডিআইজি-ডিসি-এসপি ও এমপি জিলানী রাজাপুরের পালট শরীফ বাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আমতলীতে দুর্গোৎসবের প্রস্তুতি পরিদর্শনে ডিআইজি, নিরাপত্তায় জোর হাকিমপুর থানা পুলিশ কর্তৃক হিলিতে বিদেশি মদ সহ ভারতীয় নাগরিক আটক থানচিতে অর্থ বণ্টনে বড় ধরনের অনিয়মের অভিযোগ কুলিয়ারচরে গ্রামবাসীর সাথে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল ফেক আইডি খুলে অপপ্রচার: লাখাইয়ে সালিশে ক্ষমা চাইল অভিযুক্তের পরিবার, ভবিষ্যতে লাখ টাকা জরিমানার হুঁশিয়ারি ​​ বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সফর, গার্ড অব অনার প্রদান ও পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ

টুঙ্গিপাড়ায় শারদীয় দুর্গাপূজা শুরু, পরিদর্শনে ডিআইজি-ডিসি-এসপি ও এমপি জিলানী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ৪৫ সময় দেখুন
৬০

ঢাকের বাদ্য, শঙ্খধ্বনি আর উৎসবের আমেজে শুরু হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শুক্রবার (১৬ অক্টোবর) মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়েছে দুর্গোৎসবের মূল আনুষ্ঠানিকতা। দেবী দুর্গার আগমনে উৎসবমুখর হয়ে উঠেছে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পূজামণ্ডপগুলো।

এ বছর টুঙ্গিপাড়া উপজেলায় মোট ৮৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপিত হচ্ছে। পূজাকে ঘিরে মণ্ডপগুলোতে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। উৎসবের সার্বিক পরিস্থিতি, নিরাপত্তাব্যবস্থা ও পূজার আয়োজন দেখতে বিভিন্ন মণ্ডপ পরিদর্শন করেছেন পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মোস্তাফিজুর রহমান, গোপালগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান, জেলা পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বিপিএম-সেবা এবং গোপালগঞ্জ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী।

মণ্ডপ পরিদর্শনকালে তাঁরা পূজার সার্বিক পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থা সম্পর্কে খোঁজখবর নেন। পাশাপাশি শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।

শারদীয় দুর্গোৎসবকে ঘিরে টুঙ্গিপাড়ার বিভিন্ন এলাকায় বিরাজ করছে উৎসবের আমেজ। ধর্মীয় আচার-অনুষ্ঠানের পাশাপাশি পূজামণ্ডপগুলোতে দর্শনার্থীদের সমাগম বাড়তে শুরু করেছে। সবার সম্মিলিত সহযোগিতায় আনন্দমুখর পরিবেশে দুর্গোৎসব সম্পন্ন হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD