শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শারদীয় দুর্গাপূজায় পামুলীতে বস্ত্র বিতরণ করলেন আবুল বাশার প্রধান টুঙ্গিপাড়ায় শারদীয় দুর্গাপূজা শুরু, পরিদর্শনে ডিআইজি-ডিসি-এসপি ও এমপি জিলানী রাজাপুরের পালট শরীফ বাড়ীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক সভা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত টেকনাফে ৭০ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) আমতলীতে দুর্গোৎসবের প্রস্তুতি পরিদর্শনে ডিআইজি, নিরাপত্তায় জোর হাকিমপুর থানা পুলিশ কর্তৃক হিলিতে বিদেশি মদ সহ ভারতীয় নাগরিক আটক থানচিতে অর্থ বণ্টনে বড় ধরনের অনিয়মের অভিযোগ কুলিয়ারচরে গ্রামবাসীর সাথে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় সৎ ভাসুর ও ভাতিজাকে ফাঁসাতে মিথ্যা অভিযোগ দাখিল ফেক আইডি খুলে অপপ্রচার: লাখাইয়ে সালিশে ক্ষমা চাইল অভিযুক্তের পরিবার, ভবিষ্যতে লাখ টাকা জরিমানার হুঁশিয়ারি ​​ বান্দরবানে পার্বত্য মন্ত্রীর সফর, গার্ড অব অনার প্রদান ও পূজামণ্ডপে অনুদানের চেক বিতরণ

হাকিমপুর থানা পুলিশ কর্তৃক হিলিতে বিদেশি মদ সহ ভারতীয় নাগরিক আটক

মাহবুব হোসেন মেজর ​দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
  • Update Time : শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • ২০ সময় দেখুন
২৬

দিনাজপুরের হিলিতে চার বোতল বিদেশি মদ সহ অজিত কুমার ঘোষ (৪২) নামের এক ভারতীয় নাগরিককে আটক করেছে হাকিমপুর থানা পুলিশ। গত ১৪ অক্টোবর (বুধবার) হাকিমপুর থানায় মামলা দায়েরের পর বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে তাকে আদালতের মাধ্যমে দিনাজপুর কারাগারে পাঠানো হয়।
​আটক অজিত কুমার ঘোষ ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পতিরাম থানার মাদারগঞ্জ (গোসাইপুর) গ্রামের মৃত গিরেন্দ্র নাথ ঘোষের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে হাকিমপুর থানার একটি টিম উপজেলার গণেশবাবুর চাতাল এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন হিসেবে অজিত কুমার ঘোষকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাঁধে থাকা ব্যাগ থেকে চার বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। মদের বৈধ কোনো কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তাকে গ্রেপ্তার দেখায়।
​পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, গত ১১ অক্টোবর টুরিস্ট ভিসায় হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন এই ভারতীয় নাগরিক। দীর্ঘদিন ধরে তিনি নিয়মিত বাংলাদেশে এসে সীমান্তবর্তী এলাকার পাশাপাশি পাশের জেলা জয়পুরহাট, নওগাঁ ও বগুড়ায় বিদেশি মদ সরবরাহ করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।
​এ ঘটনায় হাকিমপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর অধীনে একটি মামলা (এফআইআর নং-৭, তারিখ- ১৪/১০/২০২৬, জিআর নং-২০৫, ধারা- ৩৬(১) সারণির ২৪(ক)) দায়ের করা হয়েছে।
​হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) বাদশাহ আলম বৃহস্পতিবার সকালে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD