শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
লাখাইয়ে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্বাস উদ্দিন গ্রেফতার ট্রাকের চাপায় পিষ্ট ভ্যান চালক বাগেরহাট জেলা প্রশাসকের হল রুমে এনাবেল প্রকল্পের ও সি এস ও নেটওয়ার্কের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মহাষষ্ঠী শুক্রবার, দুর্গোৎসব ঘিরে উৎসবের সাজে টুঙ্গিপাড়া বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান প্রদান রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা লাখাইয়ে ৩০ বছর ধরে মেলেনি বিধবা ভাতা, কষ্টে কাটছে বৃদ্ধা পণ্ডিত বিবির জীবন শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান প্রদান

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ৪৬ সময় দেখুন
৫৩

সম্প্রীতি, মানবিকতা ও জনকল্যাণে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের উদ্যোগে বিভিন্ন মন্দির ও অসচ্ছল ব্যক্তিদের মাঝে আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

আজ বৃহস্পতিবার ১৫ অক্টোবর দুপুরে বান্দরবান সেনা জোনের আয়োজনে এ অনুদান প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে জোন কমান্ডারের পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেজর সৈয়দ রবিউল ইসলাম, সাব-জোন কমান্ডার, রোয়াংছড়ি। এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান সদর জোনের ক্যাপ্টেন নাতিক শেখ তাকি।

অনুষ্ঠানে বিভিন্ন মন্দিরের সভাপতি, সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। শারদীয় দুর্গাপূজা আনন্দঘন ও সুষ্ঠুভাবে উদযাপনে সহযোগিতার লক্ষ্যে বিভিন্ন মন্দির কর্তৃপক্ষের পাশাপাশি আর্থিকভাবে অসচ্ছল ও সহায়তাপ্রত্যাশী ব্যক্তিদের মাঝে এ অনুদান বিতরণ করা হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষার পাশাপাশি পার্বত্য চট্টগ্রামে শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় বান্দরবান সেনা জোন স্থানীয় জনগণের সুখে-দুঃখে পাশে দাঁড়ানো এবং সকল সম্প্রদায়ের মধ্যে পারস্পরিক আস্থা ও সম্প্রীতি সুদৃঢ় করতে কাজ করে যাচ্ছে।

সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল সম্প্রদায়ের মানুষের মধ্যে সৌহার্দ্য ও সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD