শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
লাখাইয়ে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্বাস উদ্দিন গ্রেফতার ট্রাকের চাপায় পিষ্ট ভ্যান চালক বাগেরহাট জেলা প্রশাসকের হল রুমে এনাবেল প্রকল্পের ও সি এস ও নেটওয়ার্কের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মহাষষ্ঠী শুক্রবার, দুর্গোৎসব ঘিরে উৎসবের সাজে টুঙ্গিপাড়া বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান প্রদান রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা লাখাইয়ে ৩০ বছর ধরে মেলেনি বিধবা ভাতা, কষ্টে কাটছে বৃদ্ধা পণ্ডিত বিবির জীবন শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা

মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৮ সময় দেখুন
৪৫

খাগড়াছড়ির রামগড়ে হারানো মেয়েকে দীর্ঘ ৯ বছর পর ফিরে পেলেন মা জাহানারা বেগম।

বৃহস্প্রতিবার (১৫ অক্টোবর) দুপুড়ে রামগড় থানা পুলিশের সহযোগিতায় রাজশাহীর একটি সেফহোম থেকে রমুজা আক্তার (৩৯) কে তার মা ও বোনের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর মা-মেয়ের দেখা হওয়ায় আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

মাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন রমুজা। অন্যদিকে হারানো মেয়েকে ফিরে পেয়ে আনন্দাশ্রু ধরে রাখতে পারেননি মা জাহানারা বেগম। মেয়েকে ফিরে পেতে সহযোগিতার জন্য আদালত ও পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি।

পরিবার সূত্রে জানা যায়, ২০১৭ সালে স্বামীর বাড়ি থেকে নিখোঁজ হন রমুজা আক্তার। এরপর আত্মীয়-স্বজন সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি পরিবারের সদস্যরা।

রমুজা ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানার দাঁতমারা ইউনিয়নের রত্নপুর গ্রামের কবির আহাম্মদ ও জাহানারা বেগমের মেয়ে। ২০০৭ সালে পাশের রামগড় উপজেলার বালুখালী গ্রামের মনসুর আলী চকিদারের সঙ্গে তার বিয়ে হয়। সংসারে তাঁর দুই মেয়ে ও এক ছেলে রয়েছে।

রমুজার মা জাহানারা বেগম জানান, অভাব-অনটন ও পারিবারিক অশান্তির কারণে ২০১৭ সালে মেয়ে হঠাৎ নিখোঁজ হয়ে যান। এরপর অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২২ সেপ্টেম্বর সিরাজগঞ্জের চৌহালী থানা পুলিশ রমুজার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি করে। পরে আদালতের মাধ্যমে তাকে রাজশাহীর বায়া এলাকায় সমাজসেবা অধিদপ্তর পরিচালিত মহিলা ও শিশু-কিশোরী হেফাজতিদের নিরাপদ আবাসনে (সেফহোম) পাঠানো হয়। সেখানে দীর্ঘদিন অবস্থান করেন তিনি।

সম্প্রতি সিআইডির ফিঙ্গারপ্রিন্ট পরীক্ষার মাধ্যমে রমুজার পরিচয় শনাক্ত হয়। এরপর তাকে ফিরে পেতে তার মা আবেদন করেন। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে পুলিশের সহযোগিতায় রাজশাহী থেকে তাকে রামগড়ে আনা হয়।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজির আলম জানান, মায়ের আবেদনের পরিপ্রেক্ষিতে পুলিশের সহযোগিতায় রমুজাকে রাজশাহী থেকে রামগড়ে আনা হয়। আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে তাকে মা ও বোনের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্থানীয় জনপ্রতিনিধি আবু জাফর চৌধুরী বলেন, দীর্ঘ ৯ বছর পর মায়ের কোলে ফিরে এসেছে রমুজা। মা-মেয়েকে একসঙ্গে দেখে এলাকার সবাই আবেগাপ্লুত। দীর্ঘদিন পরিবার-পরিজন থেকে বিচ্ছিন্ন থাকায় রমুজা অনেকটা বাক্‌প্রতিবন্ধীর মতো হয়ে পড়েছেন বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD