শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
লাখাইয়ে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্বাস উদ্দিন গ্রেফতার ট্রাকের চাপায় পিষ্ট ভ্যান চালক বাগেরহাট জেলা প্রশাসকের হল রুমে এনাবেল প্রকল্পের ও সি এস ও নেটওয়ার্কের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মহাষষ্ঠী শুক্রবার, দুর্গোৎসব ঘিরে উৎসবের সাজে টুঙ্গিপাড়া বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান প্রদান রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা লাখাইয়ে ৩০ বছর ধরে মেলেনি বিধবা ভাতা, কষ্টে কাটছে বৃদ্ধা পণ্ডিত বিবির জীবন শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

লাখাইয়ে ৩০ বছর ধরে মেলেনি বিধবা ভাতা, কষ্টে কাটছে বৃদ্ধা পণ্ডিত বিবির জীবন

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি।।
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২৩ সময় দেখুন
২৯

​তিনটি দশক পেরিয়ে গেলেও মেলেনি একটি সরকারি ভাতার কার্ড। স্বামীহারা জীবনের দীর্ঘ পথচলায় অভাব ও অসুস্থতা পিছু ছাড়েনি হবিগঞ্জের লাখাই উপজেলার তেঘরিয়া গ্রামের ষাটোর্ধ্ব বৃদ্ধা পণ্ডিত বিবির। জীবনের শেষ সময়ে এসে একটু চিকিৎসার খরচ ও ওষুধের যোগান মেটাতে তিনি আকুল আকুতি জানিয়েছেন একটি বিধবা ভাতার জন্য।
​স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় ত্রিশ বছর আগে স্বামী আব্দুল বারিক মিয়ার প্রয়াণের পর থেকেই প্রতিকূল পরিস্থিতির মুখোমুখি হন পণ্ডিত বিবি। একসময় অন্যের গবাদিপশু চরিয়ে জীবন ধারণের চেষ্টা করলেও বার্ধক্য ও শারীরিক অসুস্থতায় এখন আর পরিশ্রম করতে পারেন না তিনি। নিজস্ব কোনো জমি বা ভিটেমাটি না থাকায় সন্তানের বসতঘরের এক কোণে কোনোমতে দিন পার করছেন এই বৃদ্ধা। একমাত্র ছেলে থাকলেও মায়ের খোঁজখবর না নেওয়ার কারণে চরম দুর্ভোগ ও অনিশ্চয়তার মধ্যে কাটছে তাঁর দিনকাল।
​ভুক্তভোগী পণ্ডিত বিবি আক্ষেপ প্রকাশ করে জানান, স্বামী হারানোর পর থেকে বহু বছর পার হলেও তাঁর ভাগ্যে আজ অবধি কোনো ভাতা জোটেনি। ভাতা পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা বহুবার তাঁর জাতীয় পরিচয়পত্র ও ছবি নিলেও কাজের কাজ কিছুই হয়নি। শারীরিক অক্ষমতার এই বয়সে অন্তত চিকিৎসার খরচ মেটাতে তিনি সরকারি সমর্থনের জোর দাবি জানান।
​এ বিষয়ে যোগাযোগ করা হলে লাখাই উপজেলা সমাজসেবা কর্মকর্তা জানান, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। পণ্ডিত বিবিকে তাঁর প্রয়োজনীয় কাগজপত্রসহ সরাসরি উপজেলা সমাজসেবা কার্যালয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে। আবেদন যাচাই-বাছাইপূর্বক বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। অবহেলিত ও অসুস্থ এই বৃদ্ধা যেন দ্রুত সরকারি এই সহায়তার আওতাভুক্ত হতে পারেন, এমনটাই প্রত্যাশা স্থানীয় সচেতন মহলের।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD