মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কন্যাশিশু দিবস উপলক্ষে লাখাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জের লাখাইয়ে পাগল শিয়ালের কামড়ে আহত ৪০, এলাকায় চরম আতঙ্ক ক্রেতা শূন্য হয়ে পড়ছে ঐতিহ্যবাহী দক্ষিণ পাইকসা বটতলা বাজার খানসামায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান-এস এম জিলানী ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহতিকরন সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দাউদকান্দিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৯ ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, প্রথম ধাপে ৩ ইউনিয়ন

খানসামায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৯ সময় দেখুন
২৭

দিনাজপুরের খানসামা উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ উপলক্ষে র‍্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আসা কন্যাশিশুরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

সোমবার (১২ অক্টোবর) খানসামা উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে কন্যাশিশুদের অংশগ্রহণে একটি র‍্যালি বের করা হয়। পরে আলোচনা সভায় কন্যাশিশুদের নিরাপত্তা, অধিকার, শিক্ষা এবং বাল্যবিবাহ প্রতিরোধের গুরুত্ব তুলে ধরা হয়।

উপজেলা তথ্যসেবা কর্মকর্তা মোছা. জান্নাতুন নেসার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান সরকার। স্বাগত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা জোসনা আরা বেগম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দিনাজপুর জেলা বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক, খানসামা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভাবকি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল আলম তুহিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাইয়েদ আহমেদ সেলিম বুলবুল, আলোকঝাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল জলিল, আঙ্গারপাড়া ইউনিয়ন বিএনপির সমন্বয়ক সামসুজ্জামান বুলু সরকার ও মোফাজ্জল হোসেন মোফা এবং ভেড়ভেড়ী ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক মেহরাজুল আলম সুফি।উপজেলা যুবদলের আহ্বায়ক ওবায়দুর রহমান।

অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা অংশ নেন। চিত্রাঙ্কন প্রতিযোগিতায় কন্যাশিশুদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল আয়োজনের অন্যতম আকর্ষণ।

কন্যাশিশুদের সুরক্ষা নিশ্চিত করা, তাদের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি এবং বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বানের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শেষ হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD