সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে তাজমিনের কথিত প্রেমিক রাজু আটক ইউনিয়ন আনসার কমান্ডারের তথ্যে নাইক্ষ্যংছড়িতে পাচারকালে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার বাঘায় প্রতিবন্ধীকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার আমতলীতে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান বড়ইয়া মাঃবিঃ এর এডহক কমিটির সভাপতি “রিপন”(পিএইচডি) কর্তৃক দশম শ্রেণী শিক্ষার্থী-অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত দেবীগঞ্জে সাবেক ইউপি সদস্য আনারুল ও সাজুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ‎ থানচিতে পুলিশের অভিযানে ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক সীমান্ত সুরক্ষা ও মানবিক সহায়তায় এগিয়ে ৩৮ বিজিবি সীমান্ত নিরাপত্তায় সফল অভিযান: বলিপাড়া জোনের ৯ মাসের অর্জন তুলে ধরলো বিজিবি শরণখোলায় আম গাছ থেকে দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

হবিগঞ্জের লাখাইয়ে ৩ কেজি গাঁজাসহ এক নারী আটক

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি।
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ৩৫ সময় দেখুন
৩৯

হবিগঞ্জের লাখাইয়ে ৩ কেজি গাঁজাসহ শিফালী খাতুন (৩২) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। জব্দ করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ৬০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
‎
‎পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে লাখাই নৌকাঘাট এলাকায় অভিযান চালায় স্বজনগ্রাম তদন্ত কেন্দ্রের পুলিশ। উপপরিদর্শক (এসআই) বিদ্যুৎ দের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে শিফালী খাতুনকে আটক করে। এ সময় তাঁর কাছ থেকে ৩ কেজি গাঁজা জব্দ করা হয়।

শিফালী খাতুন যশোরের শার্শা উপজেলার চট কাপোতা গ্রামের আব্দুল কুদ্দুসের স্ত্রী।
‎
‎লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায় আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।
‎
‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD