শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

পবিপ্রবির সাবেক ভিসি অধ্যাপক ড.এ কে এম আব্দুল হান্নান ভূঁইয়ার মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর মহোদয়ের শোক প্রকাশ

বিশেষ প্রতিনিধি।।
  • Update Time : শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • ৬১ সময় দেখুন
৬৫

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ও গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি সম্প্রসারণ ও গ্রামীণ উন্নয়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. এ কে এম আব্দুল হান্নান ভূঁইয়া চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার ২৭ আগস্ট শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

(ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রজিউন)।

মরহুমের মৃত্যুতে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস- চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড.এ. বি. এম. সাইফুল ইসলাম ও ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পক্ষ হতে গভীর শোক প্রকাশ করেছেন এবং মরহুমের আত্মীয়-স্বজনসহ পরিবারের সকলের নিকট সমবেদনা জ্ঞাপন করেছেন ।

এক শোকবার্তায় ভাইস- চ্যান্সেলর বলেন, দেশবরেণ্য শিক্ষাবিদ ড. আবদুল হান্নান ভূইয়ার মৃত্যুতে গভীর শোক ও আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। তাঁর মৃত্যুতে বাংলাদেশের উচ্চশিক্ষা ক্ষেত্রে বিশেষ করে কৃষি, বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষার ক্ষেত্রে এক অপূরনীয় ক্ষতি হয়েছে।
প্রফেসর ড. একেএম আবদুল হান্নান ভূঁইয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য ছিলেন। তিনি দক্ষিনবঙ্গের একটি নবীন বিশ্ববিদ্যালয়কে তাঁর দূরদর্শী নেতৃত্ব, অক্লান্ত পরিশ্রম এবং প্রজ্ঞা দিয়ে আমেরিকান কোর্স কারিকুলার আদলে ‘সেন্টার অব এক্সিলেন্স’ হিসেবে গড়ে তোলার চেষ্টা করেন। তাঁর হাত ধরেই পবিপ্রবি প্রতিষ্ঠানটি আজ একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর বিদ্যাপীঠ হিসেবে আত্মপ্রকাশ করেছে। তাঁর মতো একজন নিবেদিতপ্রাণ শিক্ষাবিদের বিদায় আমাদের ব্যথিত করেছে। পবিপ্রবি পরিবারের পক্ষ থেকে তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।একই সাথে শোকসন্তপ্ত পরিবারের সদস্য, সহকর্মী, গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

উল্লেখ্য , অধ্যাপক ড. এ কে এম আব্দুল হান্নান ভূঁইয়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর (২০০২-২০০৪) হিসেবে দায়িত্ব পালন করেন।

জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD