শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

মাদ্রাসার উদ্যোগে টেকনাফে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত

আনোয়ার হোসেন: টেকনাফ, কক্সবাজার প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • ৩৯ সময় দেখুন
৫৫

কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৬ আগস্ট) ১২ রবিউল আউয়াল আনজুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট পরিচালিত মৌলভীবাজার গাউছিয়া তাহেরিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার উদ্যোগে এ জশনে জুলুসের আয়োজন করা হয়।
মাদ্রাসার সভাপতি রুস্তম আলী ভুলার নেতৃত্বে সকাল ১০টায় জুলুসটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে শুরু হয়। এতে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক ছাড়াও হ্নীলা মৌলভীবাজারে অবস্থিত বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং টেকনাফের বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।
জুলুসটি মাদ্রাসা প্রাঙ্গণ থেকে বের হয়ে হ্নীলা দরগাহপাড়া কবরস্থান ও মৌলভীবাজার বৃহত্তর কবরস্থান জিয়ারত করে। পরে হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বাজার এলাকায় গিয়ে পুনরায় মাদ্রাসা প্রাঙ্গণে ফিরে আসে। প্রায় তিন থেকে চার ঘণ্টাব্যাপী এ জুলুসে দুই শতাধিক অটোরিকশাসহ বিভিন্ন যানবাহনে বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশ নেন।
জুলুস শুরুর আগে গাউছিয়া কমপ্লেক্সের প্রবর্তক গোলাম মোহাম্মদ সেলিম উদ্দিন হায়দারের মাজার শরীফ জিয়ারত করা হয়। জুলুস চলাকালে ‘নারায়ে তাকবির—আল্লাহু আকবর’, ‘নারায়ে রিসালাত—ইয়া রাসুলুল্লাহ (দঃ)’ এবং ‘নারায়ে গাউছিয়া—ইয়া গাউছুল আজম দস্তগীর’সহ বিভিন্ন ধর্মীয় স্লোগান ও নাতে রাসুল (সঃ) পরিবেশিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি রুস্তম আলী ভুলা, গাউছিয়া সুন্নিয়া কমপ্লেক্সের ভারপ্রাপ্ত সভাপতি গিয়াস উদ্দিন হায়দার শামীম, সাধারণ সম্পাদক মাওলানা জালাল আহমদ, মাদ্রাসার সুপার মাওলানা লিয়াকত আলী খান আলকাদেরী, সহকারী শিক্ষক মাস্টার আবু ছিদ্দিক হায়দার, মোহাম্মদ হোসাইন, মাওলানা নুরুল আলম ফারুকী, শামসুল আলম জিহাদী ও সুলতান আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২ নম্বর হ্নীলা ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সদস্য বেলাল উদ্দিন।
জুলুসের পথে স্থানীয় ব্যবসায়ী ও বিত্তবান ব্যক্তিরা অংশগ্রহণকারীদের জন্য পানি ও নাস্তার ব্যবস্থা করেন। পাশাপাশি জুলুস নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থাও রাখা হয়।
জুলুস শেষে অংশগ্রহণকারী মুসল্লিদের মধ্যে তাবরুক বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD