মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা মামলার রহস্য উন্মোচন কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ; দেয়াল নির্মাণে বাধা দেয়ায় দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ইউএইয়ের প্রবীণ সাংবাদিক ও ‘আল ফজর’ পত্রিকার প্রতিষ্ঠাতা ওবাইদ আল মাজরুই আর নেই দুবাই-ভিত্তিক এই বিমান সংস্থাটির আন্তর্জাতিক আসন সংখ্যা দ্বিতীয় স্থানে থাকা রায়ানএয়ারের চেয়ে প্রায় ২১ শতাংশ বেশি ছিল, যারা এই মাসে প্রায় ২৫.৭ বিলিয়ন ASK রেকর্ড করেছে নরসিংদীতে ৬৮ লাখ ৮০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, বিক্রেতাকে জরিমানা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই দোকানিকে ২৮ হাজার টাকা জরিমানা Fast withdrawal casino UK: A complete guide to real money and quick payouts Magyar Online Casino játékválaszték: melyik játékok érik meg a figyelmet?

জামালপুরের সরিষাবাড়ীতে দেড় বছর পর রাসেল হত্যা মামলার রহস্য উন্মোচন

জামালপুর প্রতিনিধি।।
  • Update Time : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
  • ২০ সময় দেখুন
৩৮

জামালপুরের সরিষাবাড়ীতে চাঞ্চল্যকর রাসেল মিয়া (৩৮) হত্যা মামলার রহস্য দেড় বছর পর উন্মোচন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এ ঘটনায় জড়িত কালু মিয়া (২৮) নামে এক আসামিকে গ্রেফতারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

পিবিআই জানায়,নিহত রাসেল মিয়া সোহেল নামে এক ব্যক্তির কাছ থেকে ৩৫ হাজার টাকা ধার নিয়েছিলেন। পাওনা টাকা ফেরত না দেওয়ায় সোহেল তাকে নিয়মিত হুমকি দিতেন। গত ১৯ মার্চ ২০২৫ সন্ধ্যায় সোহেল তার সহযোগীদের মাধ্যমে রাসেলকে ডেকে একটি নির্জন স্থানে নিয়ে যান। সেখানে কালু মিয়াসহ কয়েকজন মিলে পাওনা টাকার জন্য তাকে মারধর ও একপর্যায়ে হত্যা করেন।

হত্যাকাণ্ড গোপন করতে ও ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দিতে আসামিরা রাসেলের হাত-পা বেঁধে ফেলে। এরপর ২০ মার্চ সকালে সরিষাবাড়ী পৌরসভার আরামনগর বাজারের একটি চায়ের দোকানে বাঁশের ধন্নার সঙ্গে রশি দিয়ে তার মরদেহ ঝুলিয়ে রাখা হয়।

ঘটনার পর নিহতের মা মেহেনারা খাতুন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে সরিষাবাড়ী থানায় মামলা করেন। পরবর্তীতে পুলিশ হেডকোয়ার্টার্সের নির্দেশে তদন্তভার পিবিআই জামালপুরের ওপর ন্যস্ত হয়।

গত ১১ আগস্ট ২০২৬ পিবিআই টিম আরামনগর এলাকা থেকে আসামি কালু মিয়াকে গ্রেফতার করে। রিমান্ড শেষে ২৩ আগস্ট ২০২৬ আসামি কালু মিয়া আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দিয়ে হত্যাকাণ্ডের দায় স্বীকার করেন।

​পিবিআই জামালপুর জেলার পুলিশ সুপার জানান, পাওনা টাকা আদায়ের জেরে এই পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড ঘটেছে। ঘটনার সঙ্গে জড়িত সোহেলসহ অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD