মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে দুই ভাইয়ের বিরোধ; দেয়াল নির্মাণে বাধা দেয়ায় দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ইউএইয়ের প্রবীণ সাংবাদিক ও ‘আল ফজর’ পত্রিকার প্রতিষ্ঠাতা ওবাইদ আল মাজরুই আর নেই দুবাই-ভিত্তিক এই বিমান সংস্থাটির আন্তর্জাতিক আসন সংখ্যা দ্বিতীয় স্থানে থাকা রায়ানএয়ারের চেয়ে প্রায় ২১ শতাংশ বেশি ছিল, যারা এই মাসে প্রায় ২৫.৭ বিলিয়ন ASK রেকর্ড করেছে নরসিংদীতে ৬৮ লাখ ৮০ হাজার টাকার নিষিদ্ধ জাল জব্দ, বিক্রেতাকে জরিমানা কুমিল্লায় এসএসসি ফল পুনঃনিরীক্ষণে ৯১ হাজার আবেদন, হতবাক কর্তৃপক্ষ সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই দোকানিকে ২৮ হাজার টাকা জরিমানা Fast withdrawal casino UK: A complete guide to real money and quick payouts Magyar Online Casino játékválaszték: melyik játékok érik meg a figyelmet? Sensible Medical insurance Preparations

সৈয়দপুরে ভ্রাম্যমাণ আদালতে দুই দোকানিকে ২৮ হাজার টাকা জরিমানা

মোহাম্মদ মাসুদ রানা, স্টাফ রিপোর্টার।।
  • Update Time : সোমবার, ২৪ আগস্ট, ২০২৬
  • ১৩ সময় দেখুন
১৬

নীলফামারীর সৈয়দপুরে কৃষি উপকরণ বিক্রয়কারী দুটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

সোমবার (২৪ আগস্ট) দুপুরে শহরের তুলশিরাম সড়কের ইসলাম ট্রেডার্স ও শেরেবাংলা সড়কের মন্ডল ট্রেডার্সে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার সাব্বির হোসেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমীন সুলতানা ও সহকারী কৃষি কর্মকর্তা আরেফিন ইসলাম।

অভিযানে ইসলাম ট্রেডার্সে সার ক্রেতাদের নাম ও মোবাইল নম্বর সংরক্ষণ না করা এবং সার সংরক্ষণের পরিবেশ সঠিক না থাকায় প্রতিষ্ঠানটির মালিক নুর ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অপরদিকে, মন্ডল ট্রেডার্সে মেয়াদোত্তীর্ণ কীটনাশক রাখার দায়ে মালিক আব্দুস সালামকে ৮ হাজার টাকা জরিমানা করা হয়।

অতিরিক্ত কৃষি কর্মকর্তা শারমীন সুলতানা জানান, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই প্রতিষ্ঠানে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।

কৃষি উপকরণ বিক্রির ক্ষেত্রে সরকারি বিধিবিধান মেনে চলতে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে বলেও জানান তিনি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD