শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

মানিকছড়িতে মাদকবিরোধী র‌্যালী ও সমাবেশ

.মাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪৫ সময় দেখুন
৫৭

‘মাদককে না বলুন, মাদক মুক্ত সমাজ গড়ুন’ এই প্রতিপাদ্যেকে সামনে রেখে খাগড়াছড়ির মানিকছড়িতে মাদক বিরোধী র‌্যালী ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৬ আগস্ট) সকালে মানিকছড়ি থানার উদ্যোগে থানা পুলিশ, সামাজিক, রাজনৈতিক ও নানা শ্রেণি পেশার মানুষের অংশগ্রহণে মানিকছড়ি বাজারের আকাশপরী থেকে র‌্যালী শুরু হয়েছে বাজার সড়ক প্রদক্ষিণ করে ইউনিয়ন পরিষদের সামনে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ, উপজেলা বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব, সহ-সভাপতি জয়নাল আবেদীন, সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান মাস্টার ও যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক মীর হোসেন বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ‘মাদক ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকাসক্তি প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও প্রশাসনকে সম্মিলিতভাবে কাজ করতে হবে’। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা সম্পর্কে সচেতন করে সুস্থ ও সুন্দর জীবনযাপনে উদ্বুদ্ধ করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

বক্তারা আরও বলেন, মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হলে প্রত্যেক নাগরিককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলেও জানান বক্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD