শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:১১ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

রংপুরে এক শিক্ষার্থীর ম’র’দে’হ উদ্ধার: মিলল ২ পৃষ্ঠার লেখা ১টি নোট

স্টাফ রিপোর্টার রংপুর।।
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৩২ সময় দেখুন
৪৩

রংপুর নগরীর পূর্ব শালবন এলাকা থেকে এক শিক্ষার্থীর ম’র’দে’হ উদ্ধার করেছে পুলিশ। আজ (১৬ আগস্ট) রবিবার দুপুরে একটি ছাত্রীনিবাসের দরজা ভেঙে তার ঝু’ল’ন্ত ম’র’দে’হ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে ২ পৃষ্ঠার লেখা একটি নোটও উদ্ধার করেছে পুলিশ।

নিহত মিমতাজ খাতুন (২১) রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সপ্তম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। তিনি লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী ইউনিয়নের ঢুবনি গ্রামের মোহাম্মদ আলীর মেয়ে। তাঁর মায়ের নাম মঞ্জুয়ারা বেগম।

পুলিশ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, পূর্ব শালবন এলাকার ওই ছাত্রীনিবাসের একটি কক্ষে একাই থাকতেন মিমতাজ। আজ রবিবার দুপুরের দিকে অন্য শিক্ষার্থীরা তার সাড়াশব্দ না পেয়ে পুলিশকে খবর দেয়। পরে কোতোয়ালি থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ছাত্রীনিবাসের দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো তাঁর মরদেহ উদ্ধার করে।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের জানান, দুপুর ১২টার দিকে তারা খবর পান। ঘটনাস্থলে গিয়ে পুলিশ ওই ছাত্রীর মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওসি জানান, ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের পরই ছাত্রীর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। ঘটনাস্থল থেকে দুই পৃষ্ঠার একটি নোট উদ্ধার করা হয়েছে। তদন্তের স্বার্থে আপাতত নোটটির বিষয়বস্তু প্রকাশ করা হচ্ছে না। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD