শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

লোহাগাড়ার পদুয়া ইউনিয়ন বিএনপির মনোনয়ন চান আবুল হাসেম

রুশমী আক্তার,লোহাগাড়া ( চট্টগ্রাম) প্রতিনিধি।।
  • Update Time : রবিবার, ১৬ আগস্ট, ২০২৬
  • ৪২ সময় দেখুন
৪৯

পদুয়া ইউনিয়ন বিএনপির মনোনয়ন প্রত্যাশা করছেন রাজপথ কাঁপানো,তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা লড়াকু সৈনিক, লোহাগাড়া উপজেলা যুবদলের সাবেক সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম। পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশা করছেন তিনি। দলের হাইকমান্ড তার দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ার ও ত্যাগ বিবেচনা করে তাকে মনোনীত করলে তিনি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন বলে জানা গেছে।

একান্ত সাক্ষাৎকারে তিনি এ প্রতিবেদককে বলেন,”দলের সমর্থন পেলে এবং মহান আল্লাহর মেহেরবানীতে দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে আমি পদুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে লড়তে প্রস্তুত।

আবুল হাসেম লোহাগাড়া উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সাবেক সদস্য, পদুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সদস্য সচিব এবং পদুয়া ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি হিসেবে দক্ষতা ও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন। তিনি আরও জানান, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি কোনো পারিবারিক বা সামাজিক মামলায় জড়াননি। তবে জনগণের অধিকার ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে সক্রিয় থাকায় তাকে রাজনৈতিক প্রতিহিংসামূলক ৪টি মিথ্যা ও বানোয়াট মামলার আসামি করা হয়েছে।তার রাজনৈতিক ত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন,”চট্টগ্রামের কোতোয়ালি জেলা পরিষদ মার্কেট সংলগ্ন এলাকায় এক মিটিং পরবর্তী সময়ে আমি সহ ১৪ জন গ্রেফতার হয়েছিলাম। সেই মামলায় আমাদের সাথে আসামি ছিলেন বর্তমান চট্টগ্রাম-৯ আসনের এমপি আবু সুফিয়ান ভাই, পটিয়ার এমপি এনামুল হক ভাই এবং বাঁশখালীর মিশকাতুল ইসলাম পাপ্পা ভাই। আবুল হাসেম আরও জানান, মানুষের সেবা করাই আমার মূল লক্ষ্য। স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে নির্বাচন করা আমার দীর্ঘদিনের রাজনৈতিক স্বপ্ন। তবে দলের নির্দেশনা ও শৃঙ্খলার প্রতি আমি শতভাগ অনুগত।

এ ক্ষেত্রে আবুল হাসেম পদুয়া ইউনিয়নবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে সমর্থন, দোয়া ও ভালোবাসা চেয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD