রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
র‍্যাব-৬ এর অভিযানে রূপসার চাঞ্চল্যকর ফখরুল হত্যা মামলার প্রধাননঅভিযুক্ত ইব্রাহিম ওরফে কাটাপ্পা গ্রেফতার টুঙ্গিপাড়ায় জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে পোনা অবমুক্ত ও র‍্যালি নরসিংদীর পলাশে ছাত্রদল নেতা ইব্রাহিম আল মাসুম হত্যা মামলার মূল আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ আখাউড়ায় খড়মপুর মাজার শরিফে এসে নৌকা দুর্ঘটনায় বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল রামগড় গরুকাটায় দুই বাঙালির বসত ঘরে আগুন দেওয়ার অভিযোগ, দুইটি গরু পুড়ে ছাই দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ গণতন্ত্রের মা” খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বান্দরবানে হাজারো প্রদীপ প্রজ্জ্বলন, শ্রদ্ধায় স্মরণ করলো জেলা বিএনপি কাঠের চালানের অন্তরালে অবৈধ কাঠ পরিবহন লাকড়ির ঘরে গাঁজার ‘গুদাম’, ব্রাহ্মণপাড়ায় ১২ কেজি উদ্ধার,আটক মাদক বিক্রেতা

খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে টুঙ্গিপাড়ায় যুবদলের দোয়া মাহফিল

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ১১ সময় দেখুন
১৪

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) সন্ধ্যা ৭টায় উপজেলার পাটগাতী বাজারে টুঙ্গিপাড়া উপজেলা যুবদলের কার্যালয়ে উপজেলা যুবদলের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে উপজেলা যুবদলের সদস্য সচিব আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও উপজেলা যুবদলের সভাপতি মোক্তার হোসেনসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

গোপালগঞ্জ জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা ছাইদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা নিয়ে আলোচনা করেন।

অনুষ্ঠান শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত এবং পরকালের কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে বিএনপির চেয়ারম্যান ও বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।

মোনাজাতে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং মানুষের নিরাপত্তা ও মঙ্গল কামনা করা হয়। এ সময় টুঙ্গিপাড়া উপজেলা বিএনপি, যুবদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী ও সমর্থক উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD