শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

দেবীগঞ্জে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৫ আগস্ট, ২০২৬
  • ২৭ সময় দেখুন
৩৪

পঞ্চগড়ের দেবীগঞ্জে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে নিরাপদ পানি পৌঁছে দেওয়ার লক্ষ্যে মাস্তুল ফাউন্ডেশনের উদ্যোগে টিউবওয়েল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ আগস্ট) দেবীগঞ্জে আয়োজিত এ কর্মসূচি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পানিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ এমপি।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন দেবীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইন্দ্রজিত সাহা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া, মাস্তুল ফাউন্ডেশন ঢাকার এডিশনাল ডিএম আবু কামরুজ্জামান বাবু, মাস্তুল ফাউন্ডেশনের সজিব হাসান প্রোগ্রাম অফিসার মাস্তুল ফাউন্ডেশন ঢাকা শামিম আজাদ অফিসার মাস্তুল ফাউন্ডেশন ঢাকা।

এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দেবীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র সহ-সভাপতি আইয়ুব আলী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল গনি বসুনিয়া, সাধারণ সম্পাদক আবুল হোসেন মো. তোবারক হ্যাপি, যুগ্ম সাধারণ সম্পাদক তৌকির আহমেদ তুহিন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দেবীগঞ্জ পৌর বিএনপির সভাপতি ফরিদুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক আশরাফুল আলম সোহেল, সাংগঠনিক সম্পাদক রেজাউল ইসলাম লিটন ও সাদেকুজ্জামান হীরা এবং জিয়া পরিষদ পঞ্চগড় জেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী।

এ সময় বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, নিরাপদ পানি মানুষের মৌলিক অধিকার। সমাজের পিছিয়ে পড়া ও অসহায় মানুষের কাছে নিরাপদ পানির ব্যবস্থা পৌঁছে দিতে মাস্তুল ফাউন্ডেশনের এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।

মাস্তুল ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, দরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে নিরাপদ পানি পৌঁছে দেওয়ার লক্ষ্যে ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

টিউবওয়েল বিতরণ কর্মসূচির মাধ্যমে সুবিধাবঞ্চিত মানুষের দীর্ঘদিনের নিরাপদ পানির সংকট কিছুটা হলেও লাঘব হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD