শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালিশে শিশুর ইজ্জতের মূল্য ৫০ হাজার টাকা নির্ধারণ; কুলিয়ারচরে বিএনপি নেতার বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলা মাইতং- জাগরণের আলো ম্রো জনগোষ্ঠীর প্রথম বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড ঝালকাঠির জনপ্রিয় গীতিকার কবি ডাঃ জহিরুল ইসলাম বাদল এর লেখা কালজয়ী উপন্যাস “মেঘনার মাঝি” চলছে সারা দেশে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে শারজাহর শাসক এবং সুপ্রিম কাউন্সিলের সদস্য শেখ ডক্টর সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি বলেছেন সৌদি আরবের বার্ষিক মুদ্রাস্ফীতির হার ১.৮ শতাংশে পৌঁছেছে, যার প্রধান কারণ হলো আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস এবং অন্যান্য জ্বালানির দামে ৪.২ শতাংশ বৃদ্ধি নরসিংদীর জেলখানার মোড়ে দুই রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত: ১৩ হাজার টাকা জরিমানা সেফটি ট্যাঙ্কে শ্রমিকের মৃত্যু,মৃতের বাড়িতে লাশ পৌঁছে দিয়ে দ্রুত পলায়ন দেওয়ানগঞ্জে গাছ থেকে পড়ে এক বৃদ্ধার করুণ মৃত্যু বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সচেতনতা বৃদ্ধিতে এলাকাবাসীর সম্পৃক্তকরণে সচেতনতামূলক সভা

আলমাস হোসেন আওয়াল, ইসলামপুর জামালপুর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ১০ সময় দেখুন
১৫

জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলায় প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার, সরকারি সুযোগ-সুবিধা এবং প্রতিবন্ধিতা বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অংশীজনদের সম্পৃক্তকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) দেওয়ানগঞ্জ উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এ সভার আয়োজন করা হয়।
জেসমিন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোঃ শরিফ উদ্দিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ্ জহিরুল হোসেন।

অস্ট্রেলিয়া সরকারের অর্থায়নে অস্ট্রেলিয়ান এনজিও কো-অপারেশন প্রোগ্রাম (ANCP)-এর আওতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উন্নয়ন সংঘের অংশীদারত্বে জেসমিন প্রকল্পের মাধ্যমে এ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

জেসমিন প্রকল্পের জেন্ডার, ডিজাস্টার অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ অফিসার মনোয়ারা পারভীনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, বিজনেস ডেভলপমেন্ট অফিসার সাখাওয়াত হোসেন সরকারসহ ও সংশ্লিষ্টরা।
সভায় ইউনিয়ন পরিষদের সদস্য, সমাজসেবা অধিদপ্তরের সমাজ কর্মী, ইমাম, স্থানীয় জনপ্রতিনিধি, প্রডিউসার গ্রুপের সদস্য, ওপিডি, প্রতিবন্ধী ব্যক্তিও সমাজের গণ্যমান্য ব্যক্তিরা অংশগ্রহণ করেন।

আলোচনায় প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি ইতিবাচক সামাজিক দৃষ্টিভঙ্গি তৈরি, তাদের অধিকার নিশ্চিত করা, সরকারি সেবা ও সুযোগ-সুবিধা প্রাপ্তিতে সহযোগিতা এবং প্রতিবন্ধী ব্যক্তিদের পরিবার ও সমাজের দায়িত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

সভায় বিভিন্ন শ্রেণি-পেশার ১০০ জন অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD