শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সালিশে শিশুর ইজ্জতের মূল্য ৫০ হাজার টাকা নির্ধারণ; কুলিয়ারচরে বিএনপি নেতার বিরুদ্ধে শিশু ধর্ষণের মামলা মাইতং- জাগরণের আলো ম্রো জনগোষ্ঠীর প্রথম বিদ্যালয়ের সঙ্গে জড়িয়ে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ৭ কেজি গাঁজাসহ দুই রোহিঙ্গা আটক, ভ্রাম্যমাণ আদালতে আরও দুজনের কারাদণ্ড ঝালকাঠির জনপ্রিয় গীতিকার কবি ডাঃ জহিরুল ইসলাম বাদল এর লেখা কালজয়ী উপন্যাস “মেঘনার মাঝি” চলছে সারা দেশে আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে শারজাহর শাসক এবং সুপ্রিম কাউন্সিলের সদস্য শেখ ডক্টর সুলতান বিন মোহাম্মদ আল কাসিমি বলেছেন সৌদি আরবের বার্ষিক মুদ্রাস্ফীতির হার ১.৮ শতাংশে পৌঁছেছে, যার প্রধান কারণ হলো আবাসন, পানি, বিদ্যুৎ, গ্যাস এবং অন্যান্য জ্বালানির দামে ৪.২ শতাংশ বৃদ্ধি নরসিংদীর জেলখানার মোড়ে দুই রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত: ১৩ হাজার টাকা জরিমানা সেফটি ট্যাঙ্কে শ্রমিকের মৃত্যু,মৃতের বাড়িতে লাশ পৌঁছে দিয়ে দ্রুত পলায়ন দেওয়ানগঞ্জে গাছ থেকে পড়ে এক বৃদ্ধার করুণ মৃত্যু বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার

দুর্গম পাহাড়ে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনাবাহিনীর প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬
  • ৭ সময় দেখুন
১০

১৩ আগস্ট ২০২৬ বান্দরবান পার্বত্য জেলার দুর্গম ও প্রত্যন্ত এলাকায় গর্ভবতী নারী, প্রসূতি মা ও নবজাতকের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে আয়োজিত গর্ভবতী নারী ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা এবং প্রাথমিক চিকিৎসা সেবা” বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান আজ সকালে ৭ ফিল্ড এ্যাম্বুলেন্স, ৬৯ পদাতিক ব্রিগেড হলে অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথি: ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি
কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড ও রিজিয়ন কমান্ডার, বান্দরবান রিজিয়ন

প্রশিক্ষণার্থীদের গর্ভাবস্থার ঝুঁকি ও বিপদচিহ্ন শনাক্তকরণ, প্রসবকালীন প্রাথমিক সহায়তা, নবজাতকের প্রাথমিক পরিচর্যা, বুকের দুধ খাওয়ানো, টিকাদান, সিপিআর, ক্যানুলা প্রয়োগ, স্বাস্থ্য কাউন্সেলিং, পরিবার পরিকল্পনা এবং জরুরি পরিস্থিতিতে দ্রুত রেফার সহ বিভিন্ন বিষয়ে তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান করা হয়।

সমাপনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বান্দরবানের দুর্গম ভৌগোলিক বাস্তবতায় জরুরি স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে প্রশিক্ষিত জনবল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা প্রত্যন্ত জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবায় কাজে লাগানোর আহ্বান জানানো হয়।

উপস্থিত্ব ৭ ফিল্ড অ্যাম্বুলেন্সের অধিনায়ক, সিভিল সার্জন, চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী কর্মকর্তা, প্রশিক্ষক, সামরিক সদস্য, প্রশিক্ষণার্থী এবং সংশ্লিষ্ট অসামরিক ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের সনদ ও অভিনন্দন জানানো হয়। ভবিষ্যতেও মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD