শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নরসিংদীর জেলখানার মোড়ে দুই রেস্টুরেন্টে ভ্রাম্যমাণ আদালত: ১৩ হাজার টাকা জরিমানা সেফটি ট্যাঙ্কে শ্রমিকের মৃত্যু,মৃতের বাড়িতে লাশ পৌঁছে দিয়ে দ্রুত পলায়ন দেওয়ানগঞ্জে গাছ থেকে পড়ে এক বৃদ্ধার করুণ মৃত্যু বরিশাল থেকে চুরি হওয়া মোটরসাইকেল টুঙ্গিপাড়ায় উদ্ধার মাদারীপুরের রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা আমতলীতে ছোনাউঠা-নীলগঞ্জের মানুষের পাশে হাওলাদার সমাজ কল্যাণ সংস্থা, কাঠের ব্রিজ নির্মাণে ২০ হাজার টাকা সহায়তা লামায় বিশ্ব হাতি দিবসে ৯ লাখ টাকার সহায়তা স্ট্যান্ডরিলিজ আদেশের পরও বহাল তবিয়তে থাকা গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাছিমা আক্তারের খুটির জোর কোথায় জনমনে প্রশ্ন প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সচেতনতা বৃদ্ধিতে এলাকাবাসীর সম্পৃক্তকরণে সচেতনতামূলক সভা দুর্গম পাহাড়ে মা ও শিশুর স্বাস্থ্যসেবায় সেনাবাহিনীর প্রশিক্ষণ সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন

রামগড়ে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা, হুইল চেয়ার সহ ক্রিড়াসামগ্রী বিতরণ

.মাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ১১ সময় দেখুন
১৭

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে খাগড়াছড়ির রামগড়ে সাম্প্রতিক অতিবৃষ্টি,পাহাড়ী ঢল ও পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৫০ জন ব্যক্তির মাঝে আর্থিক সহায়তা বিতরণ করা হয়েছে।

বুধবার ১২ আগস্ট দুপুড়ে উপজেলা প্রশাসনের আয়োজনে সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীমের সভাপতিত্বে জন প্রতি দুই হাজার টাকা করে সর্বমোট এক লাখ টাকার অনুদান বিতরণ করা হয়েছে।

উপজেলা আইসিটি কর্মকর্তা মো.রেহান উদ্দিন সঞ্চালনায় করেন।

এ সময় ২০২৫-২৬ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) এর আওতায় উপজেলার বিভিন্ন প্রতিবন্ধী নারী ও পুরুষের মাঝে মোট ১৭ টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে । তার মধ্যে গুরুতর প্রতিবন্ধী রোগীদের ব্যবহারের জন্য ৩টি হুইলচেয়ার রামগড় স্বাস্থ্য কমপ্লেক্সে হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দশটি ক্রিড়া প্রতিষ্ঠানের মাঝে ক্রিড়া সামগ্রী বিতরন করা হয়েছে।

বিতরনে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি মো.জসিম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি মো.বাহার উদ্দিন,
উপজেলা ক্রিড়া সংস্থার এ্যাডহক কমিটির সদস্য সাইফুল ইসলাম সেলিম, কৃষি কর্মকর্তা মো. সুমন মিয়া, মৎস্য কর্মকর্তা মো. মনোয়ার হোসেন, সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।

উপস্থিত অতিথিরা বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো এবং প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচল সহজ করতে সরকারের এ ধরনের মানবিক উদ্যোগ সমাজে ইতিবাচক প্রভাব ফেলবে। তারা সরকারের এ সহায়তা কার্যক্রমকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD