শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

কক্সবাজারে ই-বেইল বন্ড বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

কক্সবাজার প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৬৬ সময় দেখুন
৮২

কক্সবাজার জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে ই-বেইল বন্ড সংক্রান্ত এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১২ আগস্ট) অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন কক্সবাজারের মাননীয় জেলা ও দায়রা জজ জনাব আব্দুর রহিম। এ সময় চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ বিচার বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সভাপতির সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালাটি সঞ্চালনা করেন সমিতির সাধারণ সম্পাদক জনাব আক্তার উদ্দিন হেলালী।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান প্রশিক্ষক হিসেবে ই-বেইল বন্ডের বিভিন্ন দিক ও কার্যপ্রণালি নিয়ে প্রশিক্ষণ প্রদান করেন বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জনাব আসাদ উদ্দিন মোহাম্মদ আসিফ।
কর্মশালায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র আইনজীবীসহ বিপুলসংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন। ই-বেইল বন্ড ব্যবস্থার কার্যকর প্রয়োগ ও সংশ্লিষ্টদের দক্ষতা বৃদ্ধিতে এ প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা জানান।
অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করায় কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সংশ্লিষ্ট সকল বিচার বিভাগীয় কর্মকর্তা, প্রশিক্ষক ও অংশগ্রহণকারী আইনজীবীদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD