শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

সাতকানিয়া-লোহাগাড়ায় টিভি সাংবাদিকদের ফোরাম গঠন, আহ্বায়ক বাবর,সদস্য সচিব মোক্তার

রুশমী আক্তার, লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ১২ আগস্ট, ২০২৬
  • ৪৯ সময় দেখুন
৬৩

পেশাগত স্বার্থ সংরক্ষণ ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রামের সাতকানিয়া ও লোহাগাড়ায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের নতুন একটি সংগঠন আত্মপ্রকাশ করেছে।

সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম নামের এই সংগঠনের ৯ সদস্যের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় সাতকানিয়ার কেরানীহাটে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সভায় এই কমিটি গঠন করা হয়।

সভায় বাংলা টিভির সাতকানিয়া প্রতিনিধি সাইফুদ্দিন সভাপতিত্ব করেন।

সর্বসম্মতিক্রমে এনটিভির প্রতিনিধি শহীদুল ইসলাম বাবরকে এই কমিটির আহবায়ক হিসেবে নির্বাচিত করা হয়।এছাড়া বিজয় টিভির লোহাগাড়া প্রতিনিধি মো. মোক্তার হোসেনকে সদস্য সচিব হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

কমিটির অন্য সদস্যরা হলেন মাই টিভির শাহজাদা মিনহাজ, গ্লোবাল টিভির মিজানুর রহমান রুবেল ও বিজয় টিভির আব্দুল্লাহ আল মারুফ।

পাশাপাশি বিজয় টিভির আবুল কালাম আজাদ, গ্লোবাল

টিভির এরশাদ আলম এবং রনি দেব এই কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

সভায় বক্তারা জানান, দুই উপজেলায় কর্মরত টেলিভিশন সাংবাদিকদের মধ্যে পেশাগত ঐক্য ও সৌহার্দ্য সুদৃঢ় করাই এই সংগঠনের মূল লক্ষ্য।

সাংবাদিকদের পেশাগত অধিকার নিয়ে কাজ করার পাশাপাশি এলাকার সংবাদ সঠিক ও নিরপেক্ষভাবে তুলে ধরতে এই ফোরাম ভূমিকা রাখবে বলে তাঁরা উল্লেখ করেন।নতুন সদস্য সংগ্রহ করে আগামী তিন মাসের মধ্যে সংগঠনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD