শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৩৩ সময় দেখুন
৪৪

দক্ষতা, সততা, পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার স্বীকৃতি হিসেবে কুমিল্লা জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পুরস্কৃত হয়েছেন দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম পলাশ।
চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী পিপিএমের কাছ থেকে তিনি শ্রেষ্ঠত্বের ক্রেস্ট ও বিভিন্ন ক্যাটাগরিতে ১২টি অর্থ পুরস্কার গ্রহণ করেন।
পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমসহ জেলার ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, বিভিন্ন থানার অফিসার ইনচার্জ এবং বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও সদস্যরা।
সংশ্লিষ্টরা জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, গ্রেপ্তারি পরোয়ানা তামিলসহ বিভিন্ন ক্ষেত্রে দাউদকান্দি মডেল থানার কার্যক্রমে ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে এ পুরস্কার দেওয়া হয়েছে।
এ বিষয়ে ওসি সাজেদুল ইসলাম পলাশ বলেন, এই অর্জন তাঁর একার নয়; দাউদকান্দি মডেল থানার সব কর্মকর্তা ও সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে আরও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
দাউদকান্দি মডেল থানার কর্মকর্তা ও সদস্যরা মনে করছেন, এ স্বীকৃতি তাঁদের দায়িত্ব পালনে আরও উৎসাহিত করবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD