মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম :
এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ গৃহহীনদের জন্য নির্মিত ঘরে ঝুলছে তালা, আগাছায় ঢেকেছে আঙিনা; জনকল্যাণে ব্যবহারের দাবি হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে হেযবুত তওহীদের কুলিয়ারচরের লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ৬ জনের সবাই নারী খানাখন্দে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আমতলীতে তীব্র যানজট জেলায় শ্রেষ্ঠ ওসি নির্বাচিত টেকনাফ মডেল থানার মোহাম্মদ সাইফুল ইসলাম মাধবদীতে কফি এন্ড ক্যাপের মালিক ও তাঁর ভাইকে সন্ত্রাসী হামলার অভিযোগ, আজ সংবাদ সম্মেলন কুমিল্লায় র‍্যাবের অভিযানে ১৪২ ক্যান বিয়ার ও ৩১ বোতল বিদেশী মদ’সহ আটক-১ সীমান্তে বিজিবির বড় অভিযান ৬ লাখ ইয়াবা ও বিদেশি পিস্তলসহ আটক ২ বন্যায় ক্ষতিগ্রস্ত ১৫০ পরিবারের পাশে বান্দরবান সেনা রিজিয়ন, ত্রাণসামগ্রী বিতরণ করল ৬৯ পদাতিক ব্রিগেড,

রামগড়ে পুত্রবধূ ধর্ষক দেলোয়ারের ফাঁসির দাবি এবং ভুক্তভোগী পরিবারকে হুমকির প্রতিবাদে মানববন্ধন

.মাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ৯ সময় দেখুন
১১

খাগড়াছড়ির রামগড়ে পুত্রবধু ধর্ষক দেলোয়ার হোসেনের ফাঁসি ও পরিবারকে হুমকির প্রতিবাদে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১০ আগষ্ট সকালে রামগড় বাজার পুলিশ বক্সের সামনে পাতাছড়া থলিবাড়ি এলাকায় পুত্রবধূকে ধর্ষণের ঘটনায় প্রধান অভিযুক্ত দেলোয়ার হোসেনের দৃষ্টান্তমূলক ফাঁসি এবং মামলা তুলে নিতে ভুক্তভোগী পরিবারকে অব্যাহত হুমকির প্রতিবাদে সর্বস্তরের সাধারণ মানুষ এই কর্মসূচি পালন করে।

গত ২ আগস্ট ২০২৬ তারিখে বেলা আনুমানিক ১১টার দিকে রামগড়ে শ্বশুরবাড়িতে অবস্থানকালে এই পাশবিক ঘটনা ঘটে। প্রধান অভিযুক্ত দেলোয়ার হোসেন কর্তৃক গৃহবধূ ধর্ষণের শিকার হওয়ার পর ভুক্তভোগী পরিবার আইনি পদক্ষেপ গ্রহণ করে।

তবে মামলা করার পর থেকেই চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি। অভিযোগ উঠেছে, অভিযুক্তের আত্মীয়-স্বজনরা মামলা তুলে নিতে বাদীপক্ষকে লাগাতার প্রাণনাশের হুমকি দিয়ে আসছে। এমনকি পরিবারটিকে বসতভিটা থেকে উচ্ছেদেরও পায়তারা চলছে।

মানববন্ধনে কান্নাবিজড়িত কণ্ঠে ভুক্তভোগীর পিতা সরোয়ার হোসেন বলেন, আমরা কোনো প্রতিহিংসা চাই না; আমরা শুধু আইনের মাধ্যমে সুষ্ঠু ও নিরপেক্ষ ন্যায় বিচার চাই। আমার মেয়ের ভবিষ্যৎ ও পরিবারের নিরাপত্তা নিয়ে আমরা চরম উদ্বিগ্ন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরপেক্ষ তদন্তেই সত্যতা প্রকাশ পাবে।

পরিবারের মূল দাবিগুলো হচ্ছে, সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণ, ধর্ষক দেলোয়ার হোসেনের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক সর্বোচ্চ সাজা ফাঁসি, হুমকিদাতাদের গ্রেপ্তার, ভুক্তভোগী পরিবারকে মামলা প্রত্যাহার ও ভিটামাটি ছাড়ার হুমকিদাতা স্বজনদের অন তিবিলম্বে আইনের আওতায় আনা।

মানববন্ধন শেষে বক্তারা হুঁশিয়ারি দিয়ে জানান, খুব শীঘ্রই অপরাধীদের কঠোর সাজা নিশ্চিত করা না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD