শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১০:২৯ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

খুলনায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা

আজিজুল ইসলাম,স্টাফ রিপোর্টার।
  • Update Time : রবিবার, ৯ আগস্ট, ২০২৬
  • ৩৯ সময় দেখুন
৫১

খুলনা নগরীতে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসকে প্রকাশ্যে কুপিয়ে এবং ছুরিকাঘাতে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা।

রবিবার (৯ আগস্ট ২০২৬) সন্ধ্যার পর খুলনা সদর থানাধীন ফরাজীপাড়া এলাকার ‘আকবর স্টোর’-এর সামনে এ হামলার ঘটনা ঘটে।

ভুক্তভোগী কর্মকর্তা অনিন্দ্য কুমার দাস জানান, ফরাজীপাড়ার আকবর স্টোর থেকে নিত্যপ্রয়োজনীয় বাজার কিনে বের হওয়া মাত্রই ৫ থেকে ৬ জনের একদল দুর্বৃত্ত হঠাৎ তাঁর ওপর চড়াও হয়। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা তাঁকে লক্ষ্য করে এলোপাতাড়ি কোপাতে ও মারধর করতে শুরু করে। তাঁর চিৎকার-চেঁচামেচিতে আশপাশের পথচারী ও স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর শারীরিক অবস্থার প্রেক্ষিতে তাঁকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।

অনিন্দ্য কুমার দাস বর্তমানে বটিয়াঘাটা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। জনসম্মুখে একজন সরকারি কর্মকর্তার ওপর এমন অতর্কিত ও নৃশংস হামলার ঘটনায় স্থানীয়দের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং হামলায় জড়িত দুর্বৃত্তদের চিহ্নিত করে গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD