সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
৩৪ কোটি টাকায় বদলে যাচ্ছে হিলির সড়ক যোগাযোগ, ফোরলেনের কাজ উদ্বোধন করলেন -মন্ত্রী জাহিদ খুলনায় খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা অনিন্দ্য কুমার দাসকে কুপিয়ে মারাত্মক জখম করেছে দুর্বৃত্তরা রংপুর ও উত্তরাঞ্চলে কৃষিভিত্তিক শিল্প গড়ে তোলার পরিকল্পনা আছে-মির্জা ফখরুল ইসলাম খরমপুর মাজার শরীফের বার্ষিক ওরসে ভক্ত-আশেকানে মুখরিত রামগড়ে মোবাইল কোর্টের অভিযানে বাল্যবিবাহ বন্ধ ও জরিমানা দীর্ঘ প্রতীক্ষার অবসান, ১০ আগস্ট ঢাকা-গোপালগঞ্জ সরাসরি ট্রেন জমি নিয়ে পুরোনো বিরোধে কটিয়াদীতে প্রবাসফেরত যুবককে কুপিয়ে হত্যা, নারীসহ গ্রেপ্তার- ৩ নরসিংদীর বিভিন্ন থানা এলাকায় পুলিশের বিশেষ অভিযান: মাদকসহ বিভিন্ন অপরাধে ৩২ জন গ্রেফতার কুমিল্লা বুড়িচংয়ে ৩৬ কেজি গাঁজা উদ্বার। ভারতীয় নাগরিকসহ আটক-২ কুমিল্লা ওয়াসা বোর্ডের নতুন চেয়ারম্যান আশিকুর রহমান মাহমুদ

নরসিংদী শহরে প্রকাশ্যে ছাত্রলীগের মিছিল,গ্রেপ্তার-৩

নাহিদুল ইসলাম জয় (নরসিংদী)প্রতিনিধি।।
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ১৫ সময় দেখুন
১৮

নরসিংদী শহরে প্রকাশ্যে নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ ছাত্রলীগের মিছিল করার অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে নরসিংদী মডেল থানা পুলিশ।
শুক্রবার নরসিংদী পৌরসভা এলাকার বিভিন্ন সড়কে ছাত্রলীগের নেতাকর্মীদের প্রকাশ্যে মিছিল ও স্লোগান দিতে দেখা যায়। দীর্ঘদিন পর নিষিদ্ধ সংগঠনের এই ঝটিকা মিছিল ও খবর ছড়িয়ে পড়লে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, প্রকাশ্যে মিছিলের খবর পেয়ে নরসিংদী মডেল থানা পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে। অভিযানকালে মিছিলের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও তথ্য যাচাই-বাছাই শেষে তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
নরসিংদী মডেল থানা পুলিশ জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত সংগঠনের রাজনৈতিক কার্যক্রম পরিচালনা ও প্রকাশ্যে মিছিলের অপরাধে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এই ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত ছিল কি না বা মিছিলের মূল সংগঠক কারা, তা নিশ্চিত হতে গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদ অব্যাহত রয়েছে।
এদিকে, নরসিংদী পৌর এলাকায় ছাত্রলীগের প্রকাশ্যে অনুষ্ঠিত এই মিছিলের একটি ভিডিও চিত্র ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে, যা নিয়ে স্থানীয় অঙ্গনে তীব্র আলোচনা ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
তবে তদন্তের স্বার্থে ও পুলিশি আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত গ্রেপ্তার তিনজনের নাম-পরিচয়, মামলার নম্বর ও সুনির্দিষ্ট আইনি ধারা সম্পর্কিত বিস্তারিত তথ্য এখনই প্রকাশ করা হয়নি। আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD