শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু

খানাখন্দে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লার অংশে যানজট, জনদুর্ভোগ চরমে

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
  • Update Time : শনিবার, ৮ আগস্ট, ২০২৬
  • ৩৮ সময় দেখুন
৪৯

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ময়নামতি সেনানিবাস সংলগ্ন আমতলী এলাকায় খানাখন্দ ও সংস্কার কাজের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রী ও চালকরা। সামান্য বৃষ্টিতেই সড়কের বিকল্প লেনে বড় বড় গর্ত ও পানি জমে যানবাহন চলাচল ধীরগতির হয়ে পড়ছে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে আমতলীকে কেন্দ্র করে আলেখারচর থেকে সুয়াগাজী পর্যন্ত প্রায় ১৫ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকে শত শত যানবাহন। পরে বিকেলের দিকে পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ জানায়, আমতলীর প্রায় আধা কিলোমিটার অংশে গত তিন মাস ধরে সংস্কারকাজ চলছে। এক পাশ বন্ধ রেখে অন্য পাশ দিয়ে যানবাহন চলাচল করানো হলেও বৃষ্টিতে বিকল্প লেন ক্ষতিগ্রস্ত হওয়ায় যানজট বাড়ছে। গত দুই দিনে অন্তত চারটি মালবাহী ট্রাক গর্তে আটকে পড়ে।

হাইওয়ে পুলিশের কর্মকর্তারা জানান,ক্ষতিগ্রস্ত অংশ দ্রুত সংস্কারের জন্য সড়ক ও জনপথ বিভাগকে একাধিকবার জানানো হয়েছে। তবে এখনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি।

সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, যান চলাচল স্বাভাবিক রাখতে অস্থায়ীভাবে সংস্কারকাজ করা হচ্ছে। ভারী বৃষ্টির কারণে কাজ কিছুটা ব্যাহত হচ্ছে। রোদ উঠলে পুনরায় সংস্কারকাজ শুরু করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD