শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে স্বামীর বাড়ি থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার! পরিবারের দাবী স্বামীর পরকীয়ার জেরে এ হত্যা বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুলিয়ারচর উপজেলা শাখার আলোচনা সভা; শীঘ্র ইউনিয়ন ও পৌরসভা কমিটি গঠনের ঘোষণা নরসিংদীর দুর্গম চরাঞ্চল আলোকবালীতে সুমন মিয়া (২৩) নামে এক যুবককে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা যৌতুকের দাবিতে গৃহবধূকে কামড়ে জখম করলো পাষণ্ড স্বামী বান্দরবান দুর্গা মন্দিরের নতুন কমিটি ঘোষণা: ইসলামপুরে প্রাথমিক বিদ্যালয়ের ইন্টারনেটের টাকা আত্মসাৎ: শিক্ষা কর্মকর্তাদের বিরুদ্ধে দুদকে অভিযোগ ‎ কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো রিকশাচালকের ভাসমান মরদেহ দেবীগঞ্জে প্রায় ৩০০ একর কৃষিজমি বিলীন, হুমকিতে গ্রাম-জনপদ, প্রতিমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা কুলিয়ারচরে আগাম নির্বাচনী হাওয়া; উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় অ্যাডভোকেট মশিউর রহমান মাল্টা চাষে সফলতা,উৎপাদন ব্যয় বৃদ্ধিতে লাভ নিয়ে শঙ্কায় চাষিরা

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুলিয়ারচর উপজেলা শাখার আলোচনা সভা; শীঘ্র ইউনিয়ন ও পৌরসভা কমিটি গঠনের ঘোষণা

মোছা:নিলুফা আক্তার নীলা,কুলিয়ারচর প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১০ সময় দেখুন
১৩

কিশোরগঞ্জের কুলিয়ারচরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখা কমিটি গঠন উপলক্ষে এক মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গত ৭ আগস্ট শুক্রবার বিকেলে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বাজারে বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল হামিদ কমান্ডারের সন্তান মো. রতন মিয়ার ব্যবসায়িক প্রতিষ্ঠানে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুলিয়ারচর শাখার আয়োজনে এ মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মো. রতন মিয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুলিয়ারচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. মেরাজ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক জুবায়ের আলম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুলিয়ারচর উপজেলা শাখার সভাপতি মো. আনোয়ার পারভেজ, সহ-সভাপতি এ.কে.এম জাবেদ কবির, যুগ্ম-সাধারণ সম্পাদক সোহাগ ভূইয়া, মো. মনির হোসেন, মো. সোহেল মিয়া, সাংগঠনিক সম্পাদক শামীম মিয়া মাস্টার, অর্থ সম্পাদক মো. হুমায়ুন কবির ও প্রচার সম্পাদক সেলিম আহম্মেদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কুলিয়ারচর উপজেলা শাখার সদস্য মো. জনি মিয়া, মো. ফরহাদ মিয়া, মো. সুজন মিয়া, বীর মুক্তিযোদ্ধার সন্তান মো. জুবায়ের, মো. আশরাফুল ইসলাম, মো. মিনহাজুর রহমান, মো. আলম মিয়া, মো. ইমরান মিয়া, মো. সেলিম মিয়া, মো. মিঠুন মিয়া ও মো. জুয়েল মিয়াসহ স্থানীয় বীর মুক্তিযোদ্ধার সন্তানবৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন, “বীর মুক্তিযোদ্ধারা রক্ত দিয়ে এ দেশ স্বাধীন করেছেন, আর আমরা তাঁদের সন্তান। এই স্বাধীন দেশে কোনো ধরনের ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।”
মুক্তিযোদ্ধাদের হাতকে শক্তিশালী করার লক্ষ্যে উপজেলার ৬টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় দ্রুততম সময়ের মধ্যে শাখা কমিটি গঠন করার ঘোষণা দেন নেতৃবৃন্দ। একই সাথে সমাজ থেকে সন্ত্রাস, মাদক, চুরি, ডাকাতি ও ছিনতাইসহ সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিহত করতে সরকারের পাশাপাশি ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন বক্তারা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD