শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের ৩ দিন পর পুকুরে মিললো রিকশাচালকের ভাসমান মরদেহ দেবীগঞ্জে প্রায় ৩০০ একর কৃষিজমি বিলীন, হুমকিতে গ্রাম-জনপদ, প্রতিমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা কুলিয়ারচরে আগাম নির্বাচনী হাওয়া; উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় অ্যাডভোকেট মশিউর রহমান মাল্টা চাষে সফলতা,উৎপাদন ব্যয় বৃদ্ধিতে লাভ নিয়ে শঙ্কায় চাষিরা রামগড়ে মাদকবিরোধী ম্যারাথনে তিনশ দৌড়বিদ নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ৯৫ জন গ্রেফতার; মদ, ইয়াবা ও গাঁজা উদ্ধার নরসিংদীর ডাক্তার অফিস টাইমে ঢাকায় রোগী দেখায় লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ কুলিয়ারচরে প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ মিডওয়াইফ মানে গ্রামের মা-বোনদের জীবন বাঁচানোর যোদ্ধা কালিগঞ্জে ট্রাকচাপায় চার বছরের শিশুর মৃত্যু

রামগড়ে মাদকবিরোধী ম্যারাথনে তিনশ দৌড়বিদ

.মাসুদ রানা, খাগড়াছড়ি, প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৭ আগস্ট, ২০২৬
  • ১১ সময় দেখুন
১৩

খাগড়াছড়ির রামগড়ে মাদকবিরোধী দৌড়ে তিনশ দৌড়বিদ নিয়ে মাদকবিরোধী সচেতনতা সৃষ্টি এবং সুস্থ জীবনধারায় মানুষকে উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী ‘ম্যারাথন দৌড়-২০২৬’ আয়োজন সমপন্ন করে। ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—এই প্রতিপাদ্যে আয়োজিত পাঁচ কিলোমিটার ম্যারাথনে অংশ নেন তিন শতাধিক দৌড়বিদ।

শুক্রবার (৭ আগস্ট) সকালে হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের উদ্যোগে রামগড় উপজেলার বলিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে ম্যারাথনের সূচনা হয়। নির্ধারিত টি-শার্ট ও ক্যাপ পরে বিভিন্ন বয়স ও পেশার অংশগ্রহণকারীরা বলিপাড়া থেকে খাগড়াবিল পর্যন্ত পাঁচ কিলোমিটার পথ দৌড়ে ম্যারাথন সম্পন্ন করেন।

প্রতিযোগিতা শেষে সেরা ১০ জন দৌড়বিদকে মেডেল, ক্রেস্ট ও সনদ প্রদান করা হয়। মাত্র ১৩ মিনিটে নির্ধারিত দূরত্ব অতিক্রম করে প্রথম স্থান অর্জন করেন সেনাসদস্য মেহেদী। দ্বিতীয় হন নোমান এবং তৃতীয় স্থান লাভ করেন নাজমুল।

ম্যারাথনে অংশগ্রহণকারীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন ঢাকা থেকে আগত জাতীয় অ্যাথলেটিক্স কোচ ইমাজ উদ্দিন এবং রামগড়ের কৃতী সন্তান জাতীয় অ্যাথলেট জীবন ত্রিপুরা।

হাজী মো. নুরুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল হক মানিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, সাংবাদিক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ম্যারাথনে অংশ নেওয়া দৌড়বিদরা জানান, রামগড়ে এ ধরনের আয়োজন এবারই প্রথম। তাদের মতে, এমন উদ্যোগ একদিকে মানুষকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলবে, অন্যদিকে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করবে।

আয়োজকরা জানান, গত ১৫ থেকে ২৫ জুলাই পর্যন্ত বিনামূল্যে নিবন্ধনের মাধ্যমে বিভিন্ন বয়স ও শ্রেণি-পেশার ৩০০ জনের বেশি দৌড়বিদ এ ম্যারাথনে অংশগ্রহণের সুযোগ পান। তাদের ভাষ্য, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রাখা, খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ ও শৃঙ্খল জীবনধারায় উদ্বুদ্ধ করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD