রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

ডুমুরিয়ায় ঘ্যাংরাইল নদীতে অবৈধ বাঁধ ও নেট-পাটার বিরুদ্ধে অভিযান: ১০টি বাঁধ ও নিষিদ্ধ জাল ধ্বংস

শেখ মাহতাব হোসেন,ডুমুরিয়া (খুলনা)প্রতিনিধি।।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৪ সময় দেখুন
৪৬

খুলনার ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের ঘ্যাংরাইল নদীতে দেশীয় মাছের প্রজনন ও অবাধ বিচরণ নিশ্চিত করা এবং পানির স্বাভাবিক প্রবাহ সচল রাখতে এক ব্যাপক অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। অভিযানে নদীর প্রায় ৪-৫ কিলোমিটার এলাকা থেকে ১০টি অবৈধ বাঁধ, নেট-পাটা, ২টি বেহুন্দি জাল এবং কয়েকটি ক্ষতিকর চায়না দুয়ারী জাল উদ্ধার করে ঘটনাস্থলেই ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার ৬জুন ২০২৬ বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এ যৌথ অভিযান পরিচালিত হয়। অভিযানে ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান সরাসরি নেতৃত্ব দেন।
অভিযানকালে আটলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ হেলাল উদ্দিন সার্বিক সহযোগিতা প্রদান করেন। এছাড়া উপজেলা ভূমি অফিস, মৎস্য অফিসের কর্মকর্তা-কর্মচারী এবং ডুমুরিয়া থানা পুলিশের একটি চৌকস দল অভিযানে আইন-শৃঙ্খলা রক্ষায় অংশগ্রহণ করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নদীতে অননুমোদিত বাঁধ ও ক্ষতিকর জাল স্থাপনের ফলে একদিকে দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বিচরণ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে, অন্যদিকে নদীর স্বাভাবিক পানি প্রবাহ বন্ধ হয়ে এলাকা জুড়ে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বিশেষ করে চায়না দুয়ারী ও নেট-পাটার মতো ধ্বংসাত্মক জালের কারণে পোনামাছসহ নানা প্রজাতির জলজ প্রাণী নির্বিচারে বিলুপ্তির মুখে পড়ছে।
অভিযান শেষে উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সোহেল মোঃ জিল্লুর রহমান রিগান বলেন, “আমাদের দেশীয় মাছের প্রজাতি রক্ষা এবং জীববৈচিত্র্য টিকিয়ে রাখতে নদীতে কোন প্রকার অননুমোদিত বাঁধ বা ক্ষতিকর জাল ব্যবহার করতে দেওয়া হবে না। যারা এসব অবৈধ কর্মকাণ্ডের সাথে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং নদীর স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনতে আমাদের এ ধরনের ঝটিকা অভিযান অব্যাহত থাকবে।”
ডুমুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অমিত কুমার বিশ্বাস বলেন, “নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং জলাবদ্ধতা নিরসন করা আমাদের অন্যতম অগ্রাধিকার। কিছু অসাধু লোক ব্যক্তিগত স্বার্থে নদীতে বাঁধ দিয়ে পানির গতিপথ রুদ্ধ করেছিল, যা সাধারণ মানুষের দুর্ভোগের কারণ হয়ে দাঁড়িয়েছে। জনস্বার্থে এবং দেশীয় মাছের প্রজনন রক্ষায় নদী-খাল দখলমুক্ত করার এই পদক্ষেপ নিয়মিত পরিচালনা করা হবে।”
মৎস্য বিভাগ ও স্থানীয় প্রশাসনের এই সময়োপযোগী উদ্যোগে স্বস্তি প্রকাশ করেছেন এলাকার সচেতন মহল ও সাধারণ মৎস্যজীবীরা।
ক১

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD