রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের ইন্টার্ন চিকিৎসকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার রংপুর।।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ৩৩ সময় দেখুন
৪১

চিকিৎসা শিক্ষার একাডেমিক অধ্যায় সফলভাবে সম্পন্ন করে চিকিৎসাসেবার নতুন যাত্রায় পদার্পণ উপলক্ষে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের নবীন ইন্টার্ন চিকিৎসকদের বরণ করে নিতে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আজ (৬ আগস্ট) বৃহস্পতিবার রংপুর গ্রুপ অডিটরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের পরিচালক ডাঃ স্বপন কুমার বর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক নাজমুল আহসান সরকার।

রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার জাবেদ আখতারের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আশরাফুল আলম আল আমিন, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা মোঃ শরিফুল ইসলাম, উপাধ্যক্ষ প্রফেসর ডাক্তার মোঃ আব্দুর রহিম, রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের গাইনি এন্ড অবস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাক্তার আনিসা বেগম, শিশুরোগ বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ রঞ্জিত বসাক এবং মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডাঃ মোঃ গোলাম ইউসুফ।

উক্ত অনুষ্ঠানে ইন্টার্ন চিকিৎসকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের উপ পরিচালক এবং ইন্টার্ন কো-অর্ডিনেটর সহযোগী অধ্যাপক ডা মৃগাঙ্ক ভট্টাচার্য।

অনুষ্ঠানের নবীন ইন্টার্ন চিকিৎসকদের শপথ বাক্য পাঠ করানো হয়। এ সময় তারা সততা, নিষ্ঠা, মানবিক মূল্যবোধ ও পেশাগত নৈতিকতা বজায় রেখে রোগীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত অতিথিবৃন্দ নবাগত ইন্টার্ন চিকিৎসকদের স্বাগত জানান এবং পরামর্শমূলক ও দিকনির্দেশনামূলক গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।

ইন্টার্ন চিকিৎসক সংবর্ধনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের সকল বিভাগের সম্মানিত শিক্ষকবৃন্দ এবং বিশেষজ্ঞ চিকিৎসকবৃন্দ, রংপুর গ্রুপ ও রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীবৃন্দসহ নবাগত ইন্টার্ন চিকিৎসকবৃন্দগণ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD