রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু

চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ মিথ্যা’—সংবাদ সম্মেলনে অলিউর রহমান খা ও শেহাব মোল্লা

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি।।
  • Update Time : বৃহস্পতিবার, ৬ আগস্ট, ২০২৬
  • ২৯ সময় দেখুন
৩৯

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্ণি ইউনিয়নে চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও পুলিশের নাম ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগের বিষয়ে সংবাদ সম্মেলন করে নিজেদের অবস্থান তুলে ধরেছেন বর্ণি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অলিউর রহমান খা ও বর্নি ইউনিয়ন যুবদল নেতা শেহাব মোল্লা।

সংবাদ সম্মেলনে তারা দাবি করেন, তাদের বিরুদ্ধে প্রকাশিত অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। একটি স্বার্থান্বেষী মহল রাজনৈতিক ও সামাজিকভাবে তাদের ভাবমূর্তি ক্ষুণ্ন করার উদ্দেশ্যে এসব অভিযোগ প্রচার করছে বলে তারা অভিযোগ করেন।

তারা বলেন, কখনো কোনো ব্যক্তির কাছ থেকে অবৈধভাবে অর্থ গ্রহণ বা পুলিশের নাম ব্যবহার করে কাউকে ভয়ভীতি প্রদর্শন করা হয়নি। অভিযোগকারীদের কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপনের আহ্বান জানান তারা।

এ সময় অভিযুক্তরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়ে বলেন, তদন্তে তারা সর্বাত্মক সহযোগিতা করবেন। একই সঙ্গে, সত্য উদঘাটনের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আসবে বলেও তারা আশা প্রকাশ করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD