শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
দেবীগঞ্জে প্রায় ৩০০ একর কৃষিজমি বিলীন, হুমকিতে গ্রাম-জনপদ, প্রতিমন্ত্রীর জরুরি হস্তক্ষেপ কামনা কুলিয়ারচরে আগাম নির্বাচনী হাওয়া; উপজেলা নির্বাচনে চেয়ারম্যান পদে আলোচনায় অ্যাডভোকেট মশিউর রহমান মাল্টা চাষে সফলতা,উৎপাদন ব্যয় বৃদ্ধিতে লাভ নিয়ে শঙ্কায় চাষিরা রামগড়ে মাদকবিরোধী ম্যারাথনে তিনশ দৌড়বিদ নরসিংদীতে পুলিশের বিশেষ অভিযান: মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলায় ৯৫ জন গ্রেফতার; মদ, ইয়াবা ও গাঁজা উদ্ধার নরসিংদীর ডাক্তার অফিস টাইমে ঢাকায় রোগী দেখায় লাইসেন্স বাতিল ও বরখাস্তের নির্দেশ কুলিয়ারচরে প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে স্কুল ব্যাগ বিতরণ মিডওয়াইফ মানে গ্রামের মা-বোনদের জীবন বাঁচানোর যোদ্ধা কালিগঞ্জে ট্রাকচাপায় চার বছরের শিশুর মৃত্যু কুমিল্লায় র‌্যাবের পৃথক অভিযানে ১ লাখ ৯৪ হাজার বিদেশি সিগারেট ও ১৮ কেজি গাঁজা উদ্বার। আটক-১

বৈরী আবহাওয়া উপেক্ষা করে মাদারগঞ্জে বিএনপির আনন্দ ও বিজয় মিছিল

মাসুদুর রহমান, জামালপুর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৬৫ সময় দেখুন
৬৮

৫ আগস্ট ফ্যাসিস্ট স্বৈরাচার শেখ হাসিনার পতন ও জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বৈরী আবহাওয়া উপেক্ষা করে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নে আনন্দ ও বিজয় মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৪টায় বালিজুড়ী ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
উপজেলা বিএনপির সহ-সভাপতি, ইউনিয়ন বিএন পির সভাপতি ও সাবেক চেয়ারম্যান এবং আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মঞ্জুরুল ইসলাম মুসা-এর নেতৃত্বে তারতাপাড়া এলাকা থেকে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে বিজয় মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক ফরিদ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি ইউনুস খান, কৃষক দলের সভাপতি শাহিন আলম মিষ্টার, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, তাঁতি দলের সভাপতি জাকির হোসেন, ছাত্রদলের সভাপতি নাইছ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিন, উপজেলা কৃষক দলের সহ-সভাপতি আব্দুর রাজ্জাক খান, শ্রমিক দলের আহ্বায়ক শরিফসহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি-সাধারণ সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী। এছাড়াও প্রায় দুই হাজার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মিছিলে অংশগ্রহণ করেন।

মিছিল চলাকালে নেতাকর্মীরা গণতন্ত্র, ভোটাধিকার, আইনের শাসন এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। একই সঙ্গে শেখ হাসিনার বিচার দাবিসংবলিত স্লোগানও দেন তারা।

সমাবেশে বালিজুড়ী ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা বিএনপির সহ-সভাপতি মঞ্জুরুল ইসলাম মুসা তার বক্তব্যে বলেন, “কোনো অবস্থাতেই পলাতক বা পতিত স্বৈরাচারের দোসররা মাদারগঞ্জে মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। এজন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কেউ যেন মনে না করে বিএনপির নেতাকর্মীরা ঘুমিয়ে আছে। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করার সক্ষমতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র রয়েছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD