আজ ৫ই আগস্ট, জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে
গণভোটের গণরায় বাস্তবায়ন এবং জুলাই গণহত্যায় জড়িত খুনিদের বিচারের দাবিতে মুন্সীগঞ্জে একটি শান্তিপূর্ণ গণমিছিল বের করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, মুন্সীগঞ্জ জেলা শাখা। তবে পূর্বঘোষিত এই শান্তিপূর্ণ কর্মসূচিতে ছাত্রদলের নেতাকর্মীরা বাধা প্রদান করে বলে অভিযোগ উঠেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বছর পূর্তি উপলক্ষে দিনটিকে স্মরণীয় করে রাখতে এবং জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে ছাত্রশিবিরের নেতাকর্মীরা শহরের নির্ধারিত রুট অনুযায়ী একটি গণমিছিল বের করেন। মিছিলটি যখন নির্দিষ্ট পয়েন্টে পৌঁছায়, তখন ছাত্রদলের একটি অংশ সেখানে এসে বাধা সৃষ্টি করে এবং উস্কানিমূলক স্লোগান দিতে থাকে। এর ফলে মুহূর্তের মধ্যে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে।
ছাত্রশিবিরের স্থানীয় নেতৃবৃন্দ অভিযোগ করে বলেন, জুলাইয়ের চেতনায় উদ্বুদ্ধ হয়ে শহীদদের রক্তের সাথে বেঈমানি না করে একটি বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার দাবিতে তাদের এই শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। কিন্তু ছাত্রদলের সন্ত্রাসীরা বিনা উস্কানিতে এই কর্মসূচিতে বাধা দিয়ে ফ্যাসিবাদী কায়দায় বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা চালায়।
এই ঘটনার পর সাধারণ ছাত্রসমাজ ও সচেতন মহলে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা জুলাইয়ের এই পবিত্র দিনে সকল প্রকার দলীয় হানাহানি ও সংঘাতের পথ পরিহার করে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকার এবং জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য বাস্তবায়নে একসাথে কাজ করার আহ্বান জানিয়েছেন। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে থাকলেও পুলিশি টহল জোরদার করা হয়েছে।


Leave a Reply