রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান

রামগড়ে শহীদ মজিদের কবরে শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন

.মাসুদ রানা, খাগড়াছড়ি, প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৫ আগস্ট, ২০২৬
  • ৩২ সময় দেখুন
৩৫

“জুলাই চেতনায় গড়বো দেশ’ সবার আগে বাংলাদেশ” এই প্রতিপ্রাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির রামগড়ে জুলাই যোদ্ধা নিহত শহীদ আবদুল মজিদের প্রতি শ্রদ্ধাঞ্জলির মধ্যে দিয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস- ২০২৬ পালন করা হয়।

বুধবার (৫ই আগস্ট) সকালে দিবসটি উপলক্ষে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এ খাগড়াছড়ি জেলার একমাত্র নিহত শহীদ আব্দুল মজিদের কবরে উপজেলা প্রশাসন এর পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দ্বীন আল জান্নাত, রামগড় অতিরিক্ত পুলিশ সুপার মি. ওবাইন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. নাজির আলম, রামগড় পৌরসভা, উপজেলা ও পৌর বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভুঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক সাফায়েত মোর্শেদ ভূঁইয়া , পৌর বিএনপির সভাপতি মো. বাহার উদ্দিন, সাধারণ সম্পাদক শেফায়েত উল্ল্যাহ । পুষ্পমাল্য অর্পণ শেষে তাঁর রুহের আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়।

পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভায় উপজেলা আইসিটি কর্মকর্তা রেহান উদ্দিনের সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী শামীম সভাপতিত্ব করেন।

আলোচনার সভায় বক্তব্য রাখেন, খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-সভাপতি হাফেজ আহম্মেদ ভূঁইয়া, রামগড় পৌর বিএনপির সভাপতি বাহার উদ্দিন, রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজির আলম, নিহত শহীদ মজিদের পিতা মতিন মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সভাপতি ফয়জুর রহমান, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সাংবাদিক করিম শাহ প্রমূখ।

আলোচনা সভা শেষে অতিথিদের নিয়ে জুলাই গণ-অভ্যুত্থান উপলক্ষে বিভিন্ন ইভেন্টে অংশ গ্রহনকারী বিজয়ীদের মাঝে পুরস্কার সামগ্রী বিতরণ করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD