বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
গণমিছিল সফল করতে জামালপুরে স্বেচ্ছাসেবক দলের ব্যাপক প্রস্তুতি সভা কুমিল্লার হোমনা,মেঘনা ও দাউদকান্দির সব নৌযান নিবন্ধনের আওতায় আনা হবে কুলিয়ারচরে হাইওয়ে পুলিশের পিকআপে ট্রাক উল্টে পড়ে ডিউটিরত কনস্টেবল পারভেজ নিহত;আহত-১ বাগেরহাটে বসতঘর থেকে একই পরিবারের ৩ জনের গলিত লাশ উদ্ধার ‎ দীঘিনালায় ‘জনসেবা ফার্মেসি’র আনুষ্ঠানিক উদ্বোধন মুন্সিগঞ্জের শ্রীনগরে চায়না জালের অবাধ ধ্বংসযজ্ঞ: মাছের পোনা রক্ষায় নেই কোনো প্রশাসনিক তদারকি ​ জামালপুরে বিএনপি নেতার নামে অপপ্রচারের অভিযোগে থানায় জিডি কুমিল্লা দাউদকান্দিতে প্রাইভেট কার ভর্তি ৫২ কেজি গাঁজা উদ্বার। আটক-১ মুন্সিগঞ্জে উপ-সহকারী প্রকৌশলীর সহযোগিতায় কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ সাতক্ষীরায় নারীর ঘরে আপত্তিকর অবস্থায় ধরা জামায়াতকর্মী

দীঘিনালায় ‘জনসেবা ফার্মেসি’র আনুষ্ঠানিক উদ্বোধন

হাচান আল মামুন,দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি।।
  • Update Time : মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬
  • ৯ সময় দেখুন
১১

খাগড়াছড়ির দীঘিনালা বাস টার্মিনালের পশ্চিম পাশে জনসাধারণের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য করতে নতুন যাত্রা শুরু করেছে জনসেবা ফার্মেসি।

সোমবার (৩ আগস্ট) বিকেল ৫টায় গ্রীন লাইফ ডায়াগনস্টিক সেন্টারের নিচতলায় অবস্থিত ফার্মেসিটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, শুভানুধ্যায়ী ও এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়। দীঘিনালা বাস টার্মিনাল জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা রুহুল আমিন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। তাঁর দোয়া ও মোনাজাতের মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে জনসেবা ফার্মেসির কার্যক্রমের শুভ সূচনা করা হয়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানসম্মত ওষুধ সরবরাহ এবং আন্তরিক সেবার মাধ্যমে জনসেবা ফার্মেসি এলাকাবাসীর আস্থা অর্জন করবে বলে তারা আশা করেন। বিশেষ করে জরুরি প্রয়োজনে সহজে ও দ্রুত ওষুধ পাওয়ার ক্ষেত্রে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

ফার্মেসিটির স্বত্বাধিকারী জয়নাল বলেন, মানুষের আস্থা ও সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে মানসম্মত ওষুধ সরবরাহ এবং আন্তরিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যেই জনসেবা ফার্মেসির যাত্রা শুরু হয়েছে।

অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই জনসেবা ফার্মেসির উত্তরোত্তর সাফল্য কামনা করেন এবং এর স্বত্বাধিকারী জয়নালের জন্য শুভকামনা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD