রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান

কুমিল্লায় ঝটিকা অভিযানে ৫ বেসরকারি হাসপাতাল-ডায়াগনস্টিকের বিরুদ্ধে ব্যবস্থা

এ.কে পালাশ কুমিল্লা প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ৩ আগস্ট, ২০২৬
  • ৩৩ সময় দেখুন
৪০

কুমিল্লা নগরীতে স্বাস্থ্য অধিদপ্তরের নীতিমালা লঙ্ঘন, লাইসেন্স সংক্রান্ত অনিয়ম ও অনুমোদন ছাড়া কার্যক্রম পরিচালনার অভিযোগে পাঁচটি বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়। অভিযানে কয়েকটি প্রতিষ্ঠানের হাসপাতাল, ডায়াগনস্টিক ও ল্যাব সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৩ আগষ্ট) কুমিল্লা নগরীর রেসকোর্স ও ঝাউতলা এলাকায় পরিচালিত বিশেষ ঝটিকা অভিযানে এসব ব্যবস্থা নেওয়া হয়। কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. শফিকুল ইসলাম এবং ডা. মো. ওসমান হোসেন জাবীরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে দেখা যায়, রেসকোর্স এলাকার প্রাইম হাসপাতাল স্বাস্থ্য অধিদপ্তরের পূর্বানুমোদন ছাড়া স্থান পরিবর্তন করে কার্যক্রম পরিচালনা করছে। এ কারণে হাসপাতাল ও ডায়াগনস্টিক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।
এছাড়া এভারগ্রীন হাসপাতাল সি-ক্যাটাগরির লাইসেন্স নিয়ে বি-ক্যাটাগরির ল্যাব পরীক্ষা পরিচালনা করায় তাদের ডায়াগনস্টিক ল্যাবের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ করা হয়।
মিশন হাসপাতাল দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করা এবং সি-ক্যাটাগরির লাইসেন্সে বি-ক্যাটাগরির পরীক্ষা পরিচালনা করায় তাদের ডায়াগনস্টিক (ল্যাব) সেবা বন্ধ ঘোষণা করা হয়।
একই ধরনের অনিয়মের অভিযোগে ডেল্টা হাসপাতালের ল্যাব সেবাও সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি দীর্ঘদিন লাইসেন্স নবায়ন না করে ক্যাটাগরিবহির্ভূত ল্যাব পরীক্ষা পরিচালনা করছিল বলে জানানো হয়।
অন্যদিকে ঝাউতলা এলাকার জননী ডায়াগনস্টিক সেন্টার নির্ধারিত মূল্যের অতিরিক্ত ফি আদায় এবং অনুমোদন ছাড়া স্থান পরিবর্তনের অভিযোগে সম্পূর্ণ কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে।
কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ, মানসম্মত ও নিয়মতান্ত্রিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিত পরিচালিত হবে। কোনো প্রতিষ্ঠান স্বাস্থ্য অধিদপ্তরের বিধি-বিধান লঙ্ঘন করলে বা রোগীদের স্বার্থবিরোধী কার্যক্রমে জড়িত থাকলে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিভিল সার্জন কার্যালয় আরও জানায়, অভিযানের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধান প্রদান করেন কুমিল্লার সিভিল সার্জন। পাশাপাশি অভিযানের তথ্য দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠভাবে জনগণের কাছে তুলে ধরায় প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD