শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
সৌদি আরবে উমরাহ পালনের উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় একেই পরিবারের তিন সদস্য নিহত হন জামালপুরের দেওয়ানগঞ্জে তিন মাসের শিশু পুত্র কে রেখে মা নিখোঁজ রাজাপুরের পালট গ্রামে বিশিষ্ট সমাজসেবক মিনার মাহামুদ জুয়েলের সুস্থতা কামনায় দোয়া অনুষ্ঠান সাতক্ষীরার শ্যামনগরে এমপি গাজী নজরুলের অপসারণের দাবিতে আলেম-ওলামা ও তৌহিদী জনতার মানববন্ধন মুকসুদপুরে শিক্ষার্থীদের সঙ্গে জেলা প্রশাসকের বিজ্ঞান ও মহাকাশবিষয়ক সংলাপ শোকের ছায়া কুমিল্লা জেলা পুলিশে, না ফেরার দেশে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল মালিক ফের তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, ভাঙন আতঙ্ক রাজাপুরের বড়ইয়ায় কৃষি অফিসার কর্তৃক কৃষক কার্ড বিতরণ জরীপ পরিদর্শন ইকনকে সহায়তা দিলেন বাগেরহাট জেলা প্রশাসক রামগড় ৪৩ বিজিবির মাসিক নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

রামগড় বিজিবির উদ্যোগে আর্থ-সামাজিক উন্নয়নে মানবিক সহায়তা প্রদান

মো.মাসুদ রানা,খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬
  • ৫ সময় দেখুন

সীমান্ত নিরাপত্তার পাশাপাশি জনকল্যাণমূলক কার্যক্রম জোরদার করছে খাগড়াছড়ির জেলার রামগড় ৪৩ বিজিবি।

বৃহস্পতিবার ২৩ জুলাই সকালে রামগড় ৪৩ বিজিবি’র উদ্যোগে স্থানীয় জনগণের জীবনমান উন্নয়নে নানা সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হয়েছে।

রামগড় জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আহসান উল ইসলাম (বিজিওএম, পিএসসি)-এর সার্বিক দিক-নির্দেশনায় জোন সদর এলাকায় এ কর্মসূচি বাস্তবায়িত করা হয়।

এসময় ৪৩ বিজিবি’র দায়িত্বপূর্ণ এলাকায় বস বাসরত পাহাড়ী-বাঙ্গালী জনগোষ্ঠীদের মাঝে সেলাই মেশিন, কৃষি জমির জন্য স্প্রে মেশিন ও প্রাথমিক বিদ্যালয়ে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়। এছাড়াও মসজিদ, মাদ্রসা ও মন্দিরে আর্থিক অনুদান, উচ্চ শিক্ষা, গরীব ও দূস্থ পরিবার এবং অসুস্থ ব্যক্তিদের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়।

রামগড় ৪৩ বিজিবি জোন কমান্ডার জানায়, সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি দায়িত্বপূর্ণ এলাকায় শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে এবং আর্থ-সামাজিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম নিয়মিত পরিচালনা করা হচ্ছে। বিজিবি’র এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD