July 10, 2026, 6:55 pm
শিরোনাম :
কুলিয়ারচরে দুর্বৃত্তদের হামলায় জুয়েল মিয়া নামে এক যুবক নিহত ভুল চিকিৎসার বলি জুলাই আন্দোলনের যোদ্ধা শাহজামাল,অনাগত সন্তানের পিতৃস্নেহ কেড়ে নিল অবহেল কুমিল্লার মানবাধিকার কর্মী মওদুদ আবদুল্লাহ আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কেন্দ্রীয় সদস্য নির্বাচিত রংপুরে এসএসসি ১৯৮৬ ব্যাচের দিনব্যাপী ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত দীঘিনালায় বন্যাকবলিত মানুষের পাশে জামায়াতে ইসলাম, আশ্রয়কেন্দ্রে খাবার বিতরণ টানা সাত দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত দীঘিনালা, পানিবন্দি প্রায় ৩ হাজার পরিবার খুলনায় র‍্যাব-৬ এর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার কুড়িগ্রামে গ্রীনহাউজ পদ্ধতিতে গাঁজা চাষ,পুলিশের অভিযানে অর্ধশতাধিক গাছ উদ্ধার দীঘিনালায় বন্যার্তদের সহায়তায় সেনাবাহিনী, ২১ আশ্রয়কেন্দ্রে আশ্রিত শতাধিক পরিবার কুমিল্লা নগরীতে চলবে ১০ হাজার অটোরিকশা, বেশি হলে মোবাইল কোর্ট

খুলনায় র‍্যাব-৬ এর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • Update Time : Friday, July 10, 2026
  • 42 সময় দেখুন

আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।

র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ১০ই জুলাই, দুপুর ১টা ১৫ মিনিটের সময় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার লবণচরা থানাধীন হরিণটানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন ১। মোঃ শুক্কুর হাওলাদার (৩৫), পিতা: শাহজাহান হাওলাদার সাং: মাদারশি, থানা: ভান্ডারিয়া, জেলা: পিরোজপুর।২। মোঃ ইমরান খান (৩৭), পিতা: মৃত আমির খান সাং: হরিণটানা, থানা: লবণচরা, কেএমপি, খুলনা।অভিযানকালে ধৃত আসামি ইমরান খানের বসত ঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো ও বের করে দেওয়া মতে ক) একটি বিদেশি পিস্তল, খ) পাঁচ রাউন্ড তাজা গুলি ও গ) একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলমত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামি ১। শুক্কুর হাওলাদার এর পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানায় এবং ২। ইমরান খানের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় একাধিক মামলার তথ্য রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে খুলনা জেলার লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামিদ্বয়কে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD