রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৭:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

খুলনায় র‍্যাব-৬ এর অভিযানে বিদেশি পিস্তল ও গুলিসহ দুইজন অস্ত্রধারী সন্ত্রাসী গ্রেফতার

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ১০ জুলাই, ২০২৬
  • ৮৩ সময় দেখুন
৪১

আজিজুল ইসলাম, স্টাফ রিপোর্টার।

র‍্যাব ফোর্সেস নিয়মিত মামলার আসামিসহ বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভূক্ত আসামিদের গ্রেফতার, অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারি গ্রেফতার এবং বিভিন্ন চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণের মতো অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনয়নের ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
এরই ধারাবাহিকতায় ১০ই জুলাই, দুপুর ১টা ১৫ মিনিটের সময় র‍্যাব-৬, সিপিসি স্পেশাল কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে খুলনা জেলার লবণচরা থানাধীন হরিণটানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দুইজন অস্ত্রধারী সন্ত্রাসীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিরা হলেন ১। মোঃ শুক্কুর হাওলাদার (৩৫), পিতা: শাহজাহান হাওলাদার সাং: মাদারশি, থানা: ভান্ডারিয়া, জেলা: পিরোজপুর।২। মোঃ ইমরান খান (৩৭), পিতা: মৃত আমির খান সাং: হরিণটানা, থানা: লবণচরা, কেএমপি, খুলনা।অভিযানকালে ধৃত আসামি ইমরান খানের বসত ঘরে তল্লাশি চালিয়ে তার দেখানো ও বের করে দেওয়া মতে ক) একটি বিদেশি পিস্তল, খ) পাঁচ রাউন্ড তাজা গুলি ও গ) একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়। উদ্ধারকৃত আলমত উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামি ১। শুক্কুর হাওলাদার এর পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া থানায় এবং ২। ইমরান খানের পিসি-পিআর পর্যালোচনায় দেখা যায়, তার বিরুদ্ধে খুলনা জেলার বটিয়াঘাটা থানায় একাধিক মামলার তথ্য রয়েছে। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে খুলনা জেলার লবণচরা থানায় অস্ত্র আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধারকৃত আলামতসহ আসামিদ্বয়কে লবণচরা থানায় হস্তান্তর করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD