রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
মাদক বিরোধী লাইভ দেওয়ার পর যুবদল নেতাকে কুপিয়ে জখম, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর বাঙ্গরায় দুই পক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ: বাড়িঘর ও ব্যাংকের এজেন্ট আউটলেটে ভাঙচুর, আহত-৪ লাখাইয়ের টমটম চালক হত্যা: লুট হওয়া মোবাইল উদ্ধারে রহস্য উদঘাটন শারদীয় দুর্গাপূজায় টুঙ্গিপাড়ার সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা ফরিদ গাজীর বান্দরবানে দুই বিতর্কিত কর্মকর্তার পুনর্বহালের প্রতিবাদে সংবাদ সম্মেলন মঞ্জুয়ারা হত্যা মামলায় যুবদল নেতাকে আসামি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন রামুতে পৃথক অভিযানে প্রায় ৬০ হাজার ইয়াবাসহ দুই কারবারি গ্রেপ্তার ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬

জামালপুরে ব্যবসায়ী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : শুক্রবার, ১২ জুন, ২০২৬
  • ৬২ সময় দেখুন
৩০

জামালপুরে ব্যবসায়ী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার

জামালপুর প্রতিনিধি
​
জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরে কামরুল ইসলাম তালুকদার (৬০) নামে এক ঢেউটিন ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে নারায়নপুর ফাঁড়ি পুলিশ।বৃহস্পতিবার দুপুরে দিগপাইত উপশরে ঘটনাটি ঘটেছে।
​ কামরুল তালুকদার টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার চালাষ মধ্য পাড়ার মৃত ছাওয়ার তালুকদারের ছেলে।তিনি দীর্ঘ ২০ বছর যাবৎ উপজেলার দিগপাইত উপ-শহরে বসবাস করতেন এবং ঢেউটিনের ব্যবসা করে আসছিলেন।
​স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, বৃহস্পতিবার ১টার দিকে মো.সিরাজুল ইসলাম বিএসসি মার্কেটের দ্বিতিয়তলা তার ভাড়া বাসার দরজা ভেঙে প্রতিবেশীরা কামরুল তালুকদারের ঝুলন্ত মরদেহ দেখতে পান।পরে পুলিশে খবর দেয়া হয়।
​ দোকান কর্মচারী গোপাল চন্দ্র জানায়,বৃহস্পতিবার সকাল ১০টার দিকেও কামরুল তালুকদারের সাথে ফোনে তার কথা হয়েছিল।পরে দুপুর ১টার দিকে গোপাল তার সাথে দেখা করতে এসে কক্ষ আটকানো দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি আশেপাশের ব্যবসায়ীদের খবর দিলে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কামরুল তালুকদারের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
​নিহতের পারিবারিক সূত্র ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পারিবারিক কলহের জেরে ৫ বছর আগে স্ত্রীর সাথে তার বিচ্ছেদ ঘটে। তার ২ ছেলে ১মেয়ে সন্তান রয়েছে। বিগত ৫ বছর ধরে তিনি দিগপাইত উপ-শহরে ওই বাসায় একাই থাকতেন বলে জানাগেছে।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন,লাশের সুরতহাল শেষে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

​

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD