জামালপুরে ব্যবসায়ী’র ঝুলন্ত মরদেহ উদ্ধার
জামালপুর প্রতিনিধি
জামালপুর সদর উপজেলার দিগপাইত উপ-শহরে কামরুল ইসলাম তালুকদার (৬০) নামে এক ঢেউটিন ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে নারায়নপুর ফাঁড়ি পুলিশ।বৃহস্পতিবার দুপুরে দিগপাইত উপশরে ঘটনাটি ঘটেছে।
কামরুল তালুকদার টাঙ্গাইল জেলার ধনবাড়ী উপজেলার চালাষ মধ্য পাড়ার মৃত ছাওয়ার তালুকদারের ছেলে।তিনি দীর্ঘ ২০ বছর যাবৎ উপজেলার দিগপাইত উপ-শহরে বসবাস করতেন এবং ঢেউটিনের ব্যবসা করে আসছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, বৃহস্পতিবার ১টার দিকে মো.সিরাজুল ইসলাম বিএসসি মার্কেটের দ্বিতিয়তলা তার ভাড়া বাসার দরজা ভেঙে প্রতিবেশীরা কামরুল তালুকদারের ঝুলন্ত মরদেহ দেখতে পান।পরে পুলিশে খবর দেয়া হয়।
দোকান কর্মচারী গোপাল চন্দ্র জানায়,বৃহস্পতিবার সকাল ১০টার দিকেও কামরুল তালুকদারের সাথে ফোনে তার কথা হয়েছিল।পরে দুপুর ১টার দিকে গোপাল তার সাথে দেখা করতে এসে কক্ষ আটকানো দেখতে পান। অনেক ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে তিনি আশেপাশের ব্যবসায়ীদের খবর দিলে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে কামরুল তালুকদারের ঝুলন্ত মরদেহ দেখতে পান।
নিহতের পারিবারিক সূত্র ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, পারিবারিক কলহের জেরে ৫ বছর আগে স্ত্রীর সাথে তার বিচ্ছেদ ঘটে। তার ২ ছেলে ১মেয়ে সন্তান রয়েছে। বিগত ৫ বছর ধরে তিনি দিগপাইত উপ-শহরে ওই বাসায় একাই থাকতেন বলে জানাগেছে।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব বলেন,লাশের সুরতহাল শেষে জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।


Leave a Reply