Warning: Creating default object from empty value in /home/dainikja/public_html/wp-content/themes/jplivetv5 created jphostbd/lib/ReduxCore/inc/class.redux_filesystem.php on line 29
জামালপুরে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা উদ্ধার জামালপুরে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা উদ্ধার – Home
June 7, 2026, 7:42 pm
শিরোনাম :
জামালপুরে জমি নিয়ে বিরোধে ভাতিজার হামলায় চাচা নিহত জামালপুরে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা উদ্ধার বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মাটিরাঙ্গায় বৃক্ষের চারা বিতরণ জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় কিশোরীকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি Gmail হ্যাক, ব্যাংক হিসাব থেকে বিকাশ/নগদে মানি ট্রান্সফার, চট্টগ্রাম ডিবির হাতে গ্রেপ্তার-২ নড়াইলে অ্যাম্বুলেন্সে মরদেহ নিয়ে ফেরার পথে বাসের সঙ্গে সংঘর্ষ, নিহত ২ কুমিল্লা সীমান্তে বিজিবির কড়া নজরদারি, কোটি টাকার মালামাল জব্দ কুমিল্লা বুড়িচংয়ে স্ত্রীকে বালিশচাপা দিয়ে হত্যা, ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গাজীপুর থেকে গ্রেপ্তার কিশোরগঞ্জে ৮০ বছরের বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক ভারতে অনুপ্রবেশের দায়ে আটক বিষ্ণুকে হস্তান্তর করল বিএসএফ

জামালপুরে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : Sunday, June 7, 2026
  • 6 সময় দেখুন

জামালপুরে বিজিবির অভিযানে ১৯১ বোতল ভারতীয় মদ ও ৪২ বস্তা জিরা উদ্ধার

আলমাস হোসেন আওয়াল
ইসলামপুর প্রতিনিধি জামালপুর

জামালপুর ৩৫ বিজিবির অভিযানে ৪২ বস্তায় ১হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা ও ১৯১ বোতল ভারতীয় মদসহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে জামালপুর ৩৫ বিজিবির আওতাধীন ইজলামারী বিওপি ও বড়াইবাড়ী বিজিবি সদস্যরা সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযানে এসব ভারতীয় মদ উদ্ধার করেন।

শনিবার (৬ জুন) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর-৩৫ বিজিবি।

জানা গেছে, বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে ইজলামারী বিওপির বিজিবির সদস্যরা সীমান্তবর্তী ১০৬৬ পিলারের কাছে বন্ধুরচর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। অভিযানে বিজিবির সদস্যরা মালিক বিহীন ১৫৬ বোতল মদ জব্দ করেন। অপরদিকে একই রাতে বড়াইবাড়ী বিওপির বিজিবির সদস্যদের অভিযানে সীমান্তবর্তী চুলিয়ারচর নামক স্থানে ৩৫ বোতল ভারতীয় মদ উদ্ধার করেন।

এছাড়াও শনিবার সকালে সাহেবের আলগা বিওপির বিজিবির সদস্যরা সীমান্তবর্তী ইটালুকান্দা নামক স্থানে অভিযান চালিয়ে ১ হাজার ২৬০ কেজি ভারতীয় জিরা ও একটি নৌকা উদ্ধার করেন।

মদ উদ্ধারের ঘটনায় রৌমারী থানায় পৃথক দুটি জিডি করা হয়েছে ও মদ গুলে ধ্বংস করতে ৩৫ বিজিবি ব্যাটালিয়নে পাঠানো হয়েছে এবং জিরা গুলো রৌমারী শুল্ক হস্তান্তর করা হয়েছে।

জামালপুর ৩৫ বিজিবির অধিনায়ক লে.কর্নেল হাসানুর রহমান জানান, সীমান্তে নিয়মিত টহলের পাশাপাশি মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে রয়েছি। একই সঙ্গে সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্কাবস্থায় রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD